মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে দুই দিনব্যাপী ধর্মীয় আয়োজন কেন্দ্রীয় তপোবন আশ্রমে স্বামী সুরেশ্বরানন্দ পুরীর ৯৫তম শুভ আবির্ভাব উৎসব নয়ন সাধু হত্যা মামলার সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে ‘মামলায় ফাঁসানোর’ হুমকি লাভ জিহাদ: ধর্মের বিভাজন নয়, প্রতারণা ও জবরদস্তির বিরুদ্ধে আইনি প্রতিরোধ লোহাগাড়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সনাতনী ঐক্যের আহ্বানে চট্টগ্রামে অনুষ্ঠিত যুব সম্মেলন অভাব-সংগ্রাম থামাতে পারেনি তমালকে, শেষ পর্যন্ত অর্জন করলেন মাস্টার্স ডিগ্রি খুরুশকুলে নয়ন সাধু হত্যা,ছয় মাস পর আসামি গ্রেপ্তার টিউশনের টাকা জমিয়ে যুক্তরাষ্ট্রে পিএইচডি, বাঁশখালীর উচ্ছাসের স্বপ্নপূরণ সড়ক দুর্ঘটনায় দুই ভাই হারানোর শোক, এবার অকালে ঝরে গেল সপ্তম রায় প্রিয়মের প্রাণ

ফটিকছড়িতে দগ্ধ সীমা দাসের পাশে মানবিক সহায়তা, আবারও অর্থ পৌঁছে দিলেন অন্তর রায়।

  • প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ২১৬ বার পড়া হয়েছে

গত ২২ মার্চ ২০২৬ ইংরেজি রোজ রোববার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগান বাজার ইউনিয়নের বাসিন্দা সীমা দাসের চিকিৎসায় মানবিক সহায়তার হাত বাড়িয়েছেন স্থানীয় তরুণ সমাজকর্মী অন্তর রায়। তিনি বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট, চট্টগ্রাম জেলা শাখার অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

জানা যায়, ভয়াবহ অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ হন রামগড় চা বাগানের বাসিন্দা সীমা দাস। তার চিকিৎসা ব্যয় বহনে পরিবার হিমশিম খাচ্ছিল। এমন পরিস্থিতিতে অন্তর রায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সহায়তার আবেদন জানান। তার আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এগিয়ে আসেন। সত্য সনাতন টিভি

 

সংগৃহীত অর্থের একটি অংশ ইতোমধ্যে দ্বিতীয় দফায় রোগীর হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানান অন্তর রায়। তিনি বলেন, “মানুষের সামান্য সহযোগিতায়ও বড় পরিবর্তন সম্ভব। সীমা দাস এখনো সম্পূর্ণ সুস্থ নয়, তার জন্য সবার দোয়া ও সহযোগিতা প্রয়োজন।”

 

সীমা দাসের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সহায়তা তাদের জন্য অনেক বড় প্রাপ্তি। এতে চিকিৎসা চালিয়ে যাওয়ার আশা জাগছে।

 

এদিকে স্থানীয়রা আরও সহায়তার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তারা বলেন, সম্মিলিত প্রচেষ্টাই পারে সীমা দাসকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে।

 

সহযোগিতার জন্য যোগাযোগ:

রোগীর স্বজন (বোন): ০১৮৫৮৬৯২৮২২

বিকাশ/নগদ: ০১৬০৯-৪৬৮৬০৬

 

মানবিক সহায়তায় এগিয়ে আসার পাশাপাশি তথ্যটি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews