রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

আজ সত্য সনাতন টিভি’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী

  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৫৪৩ বার পড়া হয়েছে

সত্যের পক্ষে আপোষহীন অবস্থান নিয়ে এক বছর পূর্ণ করল অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম ‘সত্য সনাতন টিভি’। ২০২৪ সালের এই দিনে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। আজ প্রথম বর্ষপূর্তি উপলক্ষে অনলাইনে নানা আয়োজনে দিনটি উদযাপন করছে চ্যানেলটি।

 

যাত্রার শুরু থেকে ‘সত্যের আলো ছড়ানো’কে লক্ষ্য রেখে এগিয়েছে প্রতিষ্ঠানটি। তবে পথটা ছিল না সহজ মাঝে হুমকি, সাইবার বুলিং, নানা প্রতিবন্ধকতা পেরিয়ে এসেছে তারা। তারপরও থেমে না থেকে সত্য সংবাদ পরিবেশনের কাজ চালিয়ে গেছে ‘সত্য সনাতন টিভি’।

 

এক বছরের স্বল্প সময়ে গুজব ও বিভ্রান্তির ভিড়ে নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের মাধ্যমে বাংলাদেশের বিপুল সংখ্যক সনাতনী জনগোষ্ঠীর আস্থা অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

 

“আমাদের ক্ষুদ্র প্রতিষ্ঠান একদিন বড় পরিসরে কাজ করবে এই বিশ্বাস নিয়েই আমরা এগোচ্ছি,”

বলেন সত্য সনাতন টিভির স্টাফ রিপোর্টার শ্রীমান কবি শিশির রাজন। তিনি আরও বলেন,

“এই এক বছর আমাদের পরিশ্রমের প্রতিচ্ছবি। ক্লান্ত শরীর, জেগে থাকা রাত, আর সত্য প্রকাশের ইচ্ছাই আজকের বর্ষপূর্তির ভিত্তি।”

 

 

 

রাউজান উপজেলার সিনিয়র প্রতিনিধি শ্রীমান জয় দাস বলেন, “সনাতনীদের প্রতিবাদের নির্ভীক কণ্ঠস্বর সত্য সনাতন টিভি। অন্যায়ের বিরুদ্ধে সত্য প্রকাশে আমরা সবসময় অবিচল।”

 

 

প্রথম বর্ষপূর্তি উপলক্ষে অফলাইনে আয়োজন না থাকলেও অনলাইনে চলছে নানা রঙিন কর্মসূচি। আয়োজিত হয়েছে “১ম বর্ষপূর্তি উদযাপন আনন্দ সভা”, যেখানে অংশ নিচ্ছেন দেশ-বিদেশের প্রতিনিধি ও শুভানুধ্যায়ীরা।

 

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এক বিবৃতিতে বলেন, “এই দীর্ঘ পথচলায় যারা আমাদের পাশে থেকেছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আগামীর পথে সত্য সনাতন টিভি আরও দায়িত্বশীল ও নির্ভীকভাবে সংবাদ পরিবেশন করবে।”

 

 

এক বছরের এই যাত্রায় ‘সত্য সনাতন টিভি’ প্রমাণ করেছে সত্য সংবাদ শুধু পেশা নয়, এটি এক বিশ্বাস ও প্রতিশ্রুতি। সামনে আরও বড় লক্ষ্য নিয়ে দ্বিতীয় বছরে পা রাখল প্রতিষ্ঠানটি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews