বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

সংখ্যালঘুদের নিরাপত্তা দাবিতে খুলনায় মানববন্ধন ও বিক্ষোভ।

  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

খুলনায় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সকালে নগরীর পিকচার প্যালেস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ।

 

ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, খুলনাসহ দেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘুদের ওপর হামলা, মন্দির ভাঙচুর, ঘরবাড়ি দখল, হত্যা ও নারী নির্যাতনের ঘটনা ঘটছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা। সত্য সনাতন টিভি

 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি বিজয় কুমার ঘোষ। সভাপতিত্ব করেন খুলনা মহানগর ঐক্য পরিষদের সভাপতি বীরেন্দ্র নাথ ঘোষ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল সাহা। সত্য সনাতন টিভি

 

এ সময় আরও বক্তব্য দেন মহানগর পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু, সাংগঠনিক সম্পাদক রতন কুমার দেবনাথসহ স্থানীয় নেতারা।

 

বক্তারা বলেন, সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews