মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
৪০ কেজি ওজনের ত্রিশূলসহ যুবক গ্রেপ্তার রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন

দক্ষিণ কাট্টলীতে ৯৪ বছরের ঐতিহ্যে শুরু হচ্ছে বাসন্তী পূজা

  • প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলীতে ঐতিহ্যবাহী বাসন্তী পূজা এ বছর ৯৪তম বর্ষে পদার্পণ করছে। সার্বজনীন শ্রী শ্রী হরি মন্দির প্রাঙ্গণে পাঁচ দিনব্যাপী এই ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন শুরু হবে আগামী ২৪ মার্চ।

 

আয়োজকরা জানান, প্রতি বছরের মতো এবারও নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি থাকছে সাংস্কৃতিক পরিবেশনা, ধুনুচি নৃত্য ও আরতি প্রতিযোগিতা। পূজার প্রতিমা নির্মাণে মাতৃরূপায়ন করেছেন শিল্পী শৈবাল পাল এবং সাজসজ্জার দায়িত্বে রয়েছে রংধনু ইভেন্টস।

 

 

মহাষষ্ঠী ২৪ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় দেবীর আমন্ত্রণ, শুভ অধিবাস ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে।

মহাসপ্তমী ২৫ মার্চ বুধবার সপ্তমী বিহিত পূজার পাশাপাশি সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ধুনুচি নৃত্য ও আরতি প্রতিযোগিতা।

মহাঅষ্টমী ২৬ মার্চ বৃহস্পতিবার অষ্টমী পূজা এবং সন্ধ্যায় থাকবে একই আয়োজন।

মহানবমী ২৭ মার্চ শুক্রবার নবমী পূজার পর অনুষ্ঠিত হবে ধুনুচি নাচ ও আরতি প্রতিযোগিতা।

সবশেষে মহাদশমী ২৮ মার্চ শনিবার পূজা শেষে দেবীর প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

 

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি এই উৎসব এলাকাবাসীর মিলনমেলায় পরিণত হয়। তাই সকল ধর্ম-বর্ণের মানুষকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews