বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ২৯০ বার পড়া হয়েছে

 

দেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর সম্প্রতি ঘটে যাওয়া খুন, ধর্ষণ, অপহরণ, ধর্মীয় স্থাপনায় হামলা এবং নৃশংস নির্যাতনের ঘটনায় আইনানুগ বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হবে।

 

মানববন্ধন ও স্মারকলিপিতে বিশেষভাবে তিনটি দাবি উত্থাপন করা হয়েছে:

১. আইনি ব্যবস্থা ও ক্ষতিপূরণ: ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য যথাযথ ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং আইনি সহায়তা নিশ্চিত করা।

২. নিরাপত্তা জোরদারকরণ: সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ।

৩. ধারাবাহিক নীতি ও কমিশন: ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষার জন্য কার্যকর নীতিমালা প্রণয়ন এবং সনাতন সংখ্যালঘুদের অধিকার রক্ষায় স্থায়ী সংখ্যালঘু কমিশন গঠন।

 

এছাড়া, জোরপূর্বক চাকুরিচ্যুত হিন্দুদের পুনর্বহাল এবং দেশের সকল হিন্দুদের সাংবিধানিক মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি আর্থ-সামাজিক নিরাপত্তা প্রদানের আহ্বান জানানো হয়েছে।

 

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, উপরোক্ত দাবিগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের আস্থার সংকট দূর হবে এবং তারা নিরাপদ পরিবেশে বসবাস করতে পারবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews