বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
চতুর্থ শ্রেণির কর্মচারী হিমাংশু দত্তের ২৬ বছরের কর্মজীবনের অবসান, ব্যতিক্রমী আয়োজনে বিদায় উখিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে সর্বজনীন শ্রী শ্রী গণেশ পূজা সম্পন্ন একটি মাছের জন্য ভিক্ষা চেয়েছিলেন সুশীলা রানী, শেষ পর্যন্ত পেলেন মানুষের ভালোবাসা রাস্তা দখল করে ঘর নির্মাণের অভিযোগ, প্রতিকার চেয়ে থানায় আশু নাথ চিন্ময় কৃষ্ণ দাসের ছবি শেয়ার করে ওমর সানির আবেগঘন বার্তা চট্টগ্রামবাসীর উদ্দেশ্যে দীপক কুমার পালিতের আবেগঘন বার্তা দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ রাউজান নরসিংদীতে মণি চক্রবর্তী হত্যা নয় মাস পর প্রধান আসামিসহ আটক ২ ভক্তি ভরে বাড়িতে গণেশপূজা করলেন লিটন দাস দুমকিতে মন্দিরের ১৫০ বছরের পুরোনো পিতলের গোবিন্দ প্রতিমা উদ্ধার

হোস্টেলের কক্ষ থেকে নার্সিং শিক্ষার্থী পিংকি বিশ্বাসের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক : আকাশ কুমার মহন্ত

 

রাজধানীর কলাবাগান এলাকার একটি ছাত্রাবাসের কক্ষ থেকে এক নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে ক্রিসেন্ট রোডের একটি ভবনের নিচতলার হোস্টেল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, নিহত শিক্ষার্থীর নাম পিংকি বিশ্বাস (১৯)। তিনি বরিশালের উজিরপুর উপজেলার জামবাড়ি গ্রামের প্রফুল্ল বিশ্বাসের মেয়ে এবং আনোয়ার খান মডার্ন নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। সত্য সনাতন টিভি

 

কলাবাগান থানার পুলিশ সূত্রে জানা গেছে, সকালে হোস্টেলের মালিকের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় সেটি ভেঙে প্রবেশ করা হয়। পরে শিক্ষার্থীকে কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

 

তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন এবং অন্যান্য আলামত গুরুত্বসহকারে পর্যালোচনা করা হবে। সত্য সনাতন টিভি

 

পুলিশ আরও জানায়, ওই কক্ষে মোট তিনজন শিক্ষার্থী থাকতেন। ঘটনার সময় অন্য দুই শিক্ষার্থী ছুটিতে গ্রামের বাড়িতে ছিলেন। ঘটনার পর আইনগত প্রক্রিয়া শেষে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews