1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় চক্রশালায় ছিনতাইকারী দলের হামলা: ছুরিকাঘাতে হিন্দু যুবক নিহত, আহত আরও একজন সুনামগঞ্জে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনের দাবি দিঘীনালায় পুরুষোত্তম মাস উপলক্ষে মঙ্গল দীপ প্রজ্বলন ও নাম সংকীর্তন দিল্লির অগ্নিকাণ্ডে নিঃশেষ আগারওয়াল পরিবার, এক সপ্তাহেই ৯ জনের মৃত্যু ফরিদপুরে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের উদ্যোগে ভক্তদের মধ্যে শরবত বিতরণ ইসরাইলে স্থাপিত হবে ছত্রপতি শিবাজির বিশাল ভাস্কর্য রাউজানের মাটির ঘরেই শুরু হয়েছিল বাংলাদেশ ইসকনের যাত্রা নিয়ামতপুরে বীর শহীদ বিরসা মুন্ডার ১২৬তম মৃত্যুবার্ষিকী পালিত নরসিংদীতে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি জবির শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ, তদন্তের দাবি

পটিয়ায় একই মন্দিরে ফের চুরি, ছয় মাসে দ্বিতীয়বার

নিজস্ব প্রতিবেদক : নয়ন সাহা | চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপের ঠাকুরপুকুর পাড় সার্বজনীন শ্রী শ্রী জ্বালাকুমারী মাতৃ মন্দিরে আবারও চুরির ঘটনা ঘটেছে। স্থানীয়দের ভাষ্য, গতকাল রাতে দুর্ধর্ষ এই চুরির ঘটনা ঘটে, যা নিয়ে এলাকায় উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

 

মন্দির কমিটির সদস্যরা জানান, চোরেরা প্রথমে মন্দিরের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর পূজার জন্য স্থাপিত ঘট, তামা–পিতলের সামগ্রী এবং মায়ের প্রণামী বাক্স নিয়ে যায়। সকালে বিষয়টি নজরে এলে স্থানীয়রা জড়ো হন এবং ঘটনার তীব্র নিন্দা জানান। সত্য সনাতন টিভি

 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাত্র ছয় মাসের ব্যবধানে একই মন্দিরে দ্বিতীয়বার চুরির ঘটনা ঘটলেও নিরাপত্তা জোরদারে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। সত্য সনাতন টিভি

 

এ ঘটনায় এলাকায় উদ্বেগের পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয়রা বলছেন, এ ধরনের ঘটনা বন্ধে প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট