1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ধর্মান্তরের পর সনাতন ধর্মে প্রত্যাবর্তন, বাগেরহাটে শিক্ষার্থীর শুদ্ধি যজ্ঞ সম্পন্ন তীর্থ ভ্রমণ শেষে পাতালকালী মন্দিরে ৪৫ হাজার টাকা অনুদান দিল কালী-কীর্তন টিম বাংলাদেশ ফটিকছড়িতে ভ্রমণ শেষে ফেরার পথে প্রাণ গেল দুই হিন্দু কিশোরের মৌলভীবাজারে মন্দিরে চুরি, গোপাল বিগ্রহসহ পূজার সামগ্রী উধাও ফরিদপুরে প্রথমবারের মতো “কালী কীর্তন” অনুষ্ঠিত আধ্যাত্মিক চেতনায় উদযাপিত হবে স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজের শুভ আবির্ভাব তিথি বাংলাদেশ হিন্দু মহাজোট সোনাতলা উপজেলার আংশিক কমিটি গঠন; সভাপতি চন্দন, সাধারণ সম্পাদক দয়াল ফরিদপুরে ‘সনাতনী ঐক্য ধারা’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত। “সেবাই ধর্ম” এই প্রত্যয়ে নালিতাবাড়ীতে ‘রাম সেবক সংঘ’-এর আত্মপ্রকাশ দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে মন্দিরে চুরি, গোপাল বিগ্রহসহ পূজার সামগ্রী উধাও

নিজস্ব প্রতিবেদক : রিংকু দাশ | মৌলভীবাজার
  • প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজার সদর উপজেলার মাতারকাপন এলাকার ঐতিহ্যবাহী শ্রীশ্রী গিরিধারী আখড়ায় চুরির ঘটনা ঘটেছে। চোরেরা মন্দির থেকে গোপাল বিগ্রহ, কাঁসার থালা-বাটি, করতাল, ঘণ্টাসহ পূজা-অর্চনায় ব্যবহৃত বিভিন্ন সামগ্রী নিয়ে গেছে।

 

মন্দির কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। শনিবার ভোরে মন্দিরের সেবায়েত গৌরা দাস প্রতিদিনের মতো পূজার প্রস্তুতির জন্য মন্দিরে গিয়ে চুরির বিষয়টি দেখতে পান। পরে তিনি স্থানীয় লোকজনকে বিষয়টি জানান।

 

সেবায়েত গৌরা দাস বলেন, পূজা দিতে গিয়ে তিনি দেখেন মন্দিরের গোপাল বিগ্রহসহ পূজার কাজে ব্যবহৃত প্রায় সব কাঁসার সামগ্রী ও উপকরণ চুরি হয়ে গেছে। ঘটনাটি দেখে তিনি হতবাক হয়ে পড়েন।

 

চুরির খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ভক্ত ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়। তাঁদের দাবি, দ্রুত তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার করতে হবে এবং চুরি হওয়া বিগ্রহ ও সামগ্রী উদ্ধার করতে হবে। সত্য সনাতন টিভি

 

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি প্রশাসনের সহযোগিতায় ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে।

 

স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা বলেন, এটি শুধু সম্পদ চুরির ঘটনা নয়, ধর্মীয় অনুভূতির সঙ্গেও জড়িত একটি বিষয়। তাই মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার প্রয়োজন রয়েছে।

 

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা আশা করছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত তদন্ত করে চুরি হওয়া সামগ্রী উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সক্ষম হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট