1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে হিন্দু তরুণীর মৃত্যু গাইবান্ধার পলাশবাড়ীর ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীদের মৌন প্রতিবাদ প্রকাশ্যে ভগবান শ্রীরামকে অবমাননার প্রতিবাদে ঢাবিতে প্রতিবাদের ডাক গাইবান্ধায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি স্কুলে খেলা-ধুলার সময় পড়ে আহত, চিকিৎসাধীন অবস্থায় শিক্ষার্থীর মৃত্যু শিবগঞ্জ উপজেলার নাম পরিবর্তনের ঘোষণা, নতুন নাম হতে যাচ্ছে ‘মহাস্থান উপজেলা’ টরন্টোতে বৈচিত্র্য ও সঙ্গীতের উৎসবে নজর কাড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয় বোনের সুস্থতায় রাতভর মন্দিরে প্রার্থনা করেছিলেন হৃতিক বগুড়ার মোকামতলায় তিনটি মন্দিরে প্রতিমা ভাঙচুর, তদন্তে প্রশাসন গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে সংবাদ সম্মেলন সোমবার

ফরিদপুরের শ্রীধাম শ্রীঅঙ্গনে হাতেনাতে চোর আটক।

নিজস্ব প্রতিবেদন : অংকন দে | ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

 

ফরিদপুরের শ্রীধাম শ্রীঅঙ্গনের প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১৫৬ তম আবির্ভাব উৎসবে এক চোরকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। ২৭ এপ্রিল সোমবার বিকাল প্রায় চারটার দিকে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, এক মহিলার ব্যাগ থেকে টাকা নেওয়ার সময় সন্দেহজনক আচরণ লক্ষ্য করে স্থানীয়রা তাকে ধরে ফেলেন। পরে তল্লাশি করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাকে জনতার হেফাজতে নেয় ।

 

আটক ব্যক্তির নাম ইদ্দিস আলী বলে জানা গেছে। তার বাবার নাম কাজো মিয়া এবং তার বাড়ি যশোরের নাভানা এলাকায়। সত্য সনাতন টিভি

 

স্থানীয় সূত্রে আরও জানা যায়, ঘটনার সময় তার সঙ্গে আরও একাধিক ব্যক্তি থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে তারা পালিয়ে গেছে কিনা, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

 

এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা বিরাজ করে। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট