মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুরে চারজনকে হত্যা: তদন্ত নিয়ে প্রশ্ন, বিচার দাবিতে উত্তাল রাজপথ বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট চট্টগ্রাম জেলা শাখার নতুন কমিটি অনুমোদন একটি পরিবারের স্বপ্নের নির্মম পরিসমাপ্তি: রংপুরে একই পরিবারের চারজন নিহত রাউজানে মন্দির থেকে স্বর্ণ-রৌপ্য চুরি, মুসলিম তরুণ গ্রেপ্তার রংপুরে চাঞ্চল্যকর চার খুনের ঘটনায় দুইজন আটক রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার ঝালকাঠির কাঠালিয়ায় হিন্দু পরিবারের তিন সদস্যকে কুপিয়ে গুরুতর আহত রংপুরের, মাহিগঞ্জে গোবিন্দ মন্দিরে গীতা স্কুলের উদ্বোধন, শিশু-কিশোরদের হাতে শ্রীমদ্ভগবদ্গীতা মহানগর পূজা কমিটির নতুন নেতৃত্বকে ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘের শুভেচ্ছা রাঙ্গুনিয়ায় ‘চন্দ্রলোক’ ভাবনায় গণেশ চতুর্থীর আয়োজন, প্রতিমা গড়ছেন তমল পাল

বাঁশখালীর প্রাচীন নিমকালী মন্দিরে দুঃসাহসিক চুরি

  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা-এর কালীপুর ইউনিয়নের পালেগ্রামে অবস্থিত প্রায় সাড়ে তিনশ বছরের পুরোনো শ্রী শ্রী আদি নিমকালী মন্দির-এ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে সংঘটিত এ ঘটনায় মন্দিরের গর্ভগৃহে থাকা প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকার এবং পূজার কাঁসা-পিতলের বিভিন্ন সামগ্রী লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

মন্দির পরিচালনা কমিটির সদস্য সচিব ও সাধারণ সম্পাদক মিন্টু কান্তি পাল জানান, প্রতিদিনের মতো সন্ধ্যার উপাসনা শেষে কর্মচারীরা মন্দিরের প্রধান ফটক ও গর্ভগৃহ তালাবদ্ধ করে চলে যান। শনিবার ভোরে বাল্যভোগ দিতে এসে কার্তিক পাল প্রথমে চুরির বিষয়টি দেখতে পান। পরে দেখা যায়, দুর্বৃত্তরা গেট ও মূল প্রবেশদ্বারের তালা ভেঙে গর্ভগৃহে প্রবেশ করে দেবীমূর্তির স্বর্ণালংকারসহ মূল্যবান পূজার সামগ্রী নিয়ে গেছে। সত্য সনাতন টিভি

 

তিনি বলেন, প্রায় ৩৫০ বছরের ইতিহাসে এই মন্দিরে আগে কখনও চুরির ঘটনা ঘটেনি। ঘটনার পর স্থানীয় জনপ্রতিনিধি ও মন্দির কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায় এবং থানায় অভিযোগ দায়ের করা হয়।

 

কার্তিক পাল জানান, সকাল সাড়ে ছয়টার দিকে মন্দিরে প্রবেশ করেই তিনি তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের খবর দিলে সবাই ঘটনাস্থলে জড়ো হন।

 

মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রবাস পাল বলেন, রাত ১২টা থেকে ৩টার মধ্যে কোনো একসময় চোরের দল মন্দিরে ঢুকে চুরি সংঘটিত করে।

 

এ বিষয়ে রামদাস হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ তপন কুমার বাকসী বলেন, মন্দিরের গেটের তালা ভেঙে চোরেরা প্রবেশ করে স্বর্ণ ও রূপার অলংকার নিয়ে গেছে। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে। সত্য সনাতন টিভি

 

স্থানীয়দের তথ্যমতে, ১৭১০ খ্রিষ্টাব্দে তৎকালীন জমিদার রাম সুন্দর শর্মা এই ঐতিহ্যবাহী মন্দির প্রতিষ্ঠা করেন। কথিত আছে, স্বপ্নাদেশ পাওয়ার পর সোনাইছড়ি খাল থেকে ভেসে আসা নিম কাঠ দিয়ে মা কালীর প্রতিমা নির্মাণ করা হয়। পরে এক সন্ন্যাসীর মাধ্যমে সেখানে পূজার্চনা শুরু হয়। বর্তমানে মন্দিরটি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের কাছে একটি ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ উপাসনালয় হিসেবে পরিচিত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews