মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুরে চারজনকে হত্যা: তদন্ত নিয়ে প্রশ্ন, বিচার দাবিতে উত্তাল রাজপথ বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট চট্টগ্রাম জেলা শাখার নতুন কমিটি অনুমোদন একটি পরিবারের স্বপ্নের নির্মম পরিসমাপ্তি: রংপুরে একই পরিবারের চারজন নিহত রাউজানে মন্দির থেকে স্বর্ণ-রৌপ্য চুরি, মুসলিম তরুণ গ্রেপ্তার রংপুরে চাঞ্চল্যকর চার খুনের ঘটনায় দুইজন আটক রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার ঝালকাঠির কাঠালিয়ায় হিন্দু পরিবারের তিন সদস্যকে কুপিয়ে গুরুতর আহত রংপুরের, মাহিগঞ্জে গোবিন্দ মন্দিরে গীতা স্কুলের উদ্বোধন, শিশু-কিশোরদের হাতে শ্রীমদ্ভগবদ্গীতা মহানগর পূজা কমিটির নতুন নেতৃত্বকে ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘের শুভেচ্ছা রাঙ্গুনিয়ায় ‘চন্দ্রলোক’ ভাবনায় গণেশ চতুর্থীর আয়োজন, প্রতিমা গড়ছেন তমল পাল

বগুড়ার শিবগঞ্জে রামচন্দ্রপুর দুই নারীর হাত পা বেঁধে ডাকাতি।

  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

 

বগুড়ার শিবগঞ্জে দুই নারীর হাত-পা বেঁধে এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশপরা ডাকাত দল বাড়ির জানালা কেটে ভেতরে ঢুকে দুই নারীকে হাত-পা বেঁধে মারপিট করে। তখন নগদ টাকা, সোনার গয়না ও কাঁসার থালাবাসন নিয়ে যায়।

 

গতকাল শনিবার গভীর রাতে শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের রামচন্দ্র পুর গ্রামের বিভাস সরকারের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে।

 

রামচন্দ্রপুর গ্রামের বিভাস সরকারের ছেলে শুভজিৎ সরকার সত্য সনাতন টিভিকে জানান, বাড়িতে তাঁর মা, খালা ও নানি বসবাস করেন। তিনি বগুড়া শহরে বসবাস করে পড়াশোনা করেন। গতকাল দিবাগত রাত ২টার দিকে ৮-১০ জনের ডাকাত দল জানালা কেটে ভেতরে ঢোকে। এরপর তাঁর মা বাসনা রানী সরকার (৫০) ও খালা আলপনা রানী সরকারের (৪৫) হাত-পা বেঁধে মারপিট করে সোনার গয়না আট ভরি, লক্ষাধিক টাকা ও থালাবাসন নিয়ে চলে যায়।

 

শুভজিৎ সরকার আরও বলেন, ডাকাত দল আশপাশের প্রত্যেকটি বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। যার কারণে লোকজন হইচই করলেও কেউ বের হতে পারেনি। সত্য সনাতন টিভি

 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান সত্য সনাতন টিভিকে বলেন, ‘পীরব ইউনিয়নে ডাকাতির ঘটনায় ভুক্তভোগী মামলা করেনি। তারপরেও আমরা জড়িতদের শনাক্ত করেছি।’ ধারণা করা হচ্ছে, ওই চক্রটি শনিবার রাতে দেউলী ইউনিয়নের মীরপুর গ্রামে ডাকাতি করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews