বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতপাতের বাধা পেরিয়ে ভালোবাসার বিয়ে, পরিবারছাড়া উৎসব-রাত্রি চকরিয়ায় জন্মাষ্টমী মহোৎসব ও মহানামযজ্ঞ ৪ সেপ্টেম্বর কলাবাগানে নটরডেম কলেজের সাবেক শিক্ষক ধীরেন্দ্র কুমারের ঝুলন্ত লাশ উদ্ধার রংপুরে চারজনকে হত্যা: তদন্ত নিয়ে প্রশ্ন, বিচার দাবিতে উত্তাল রাজপথ বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট চট্টগ্রাম জেলা শাখার নতুন কমিটি অনুমোদন একটি পরিবারের স্বপ্নের নির্মম পরিসমাপ্তি: রংপুরে একই পরিবারের চারজন নিহত রাউজানে মন্দির থেকে স্বর্ণ-রৌপ্য চুরি, মুসলিম তরুণ গ্রেপ্তার রংপুরে চাঞ্চল্যকর চার খুনের ঘটনায় দুইজন আটক রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার ঝালকাঠির কাঠালিয়ায় হিন্দু পরিবারের তিন সদস্যকে কুপিয়ে গুরুতর আহত

ফেনীর দাগনভূঞায় পারিবারিক মন্দিরে লুটপাট ও অগ্নিসংযোগ।

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

ফেনীর দাগনভূঞা উপজেলায় এক ব্যবসায়ীর গ্রামের বাড়ির পারিবারিক মন্দিরে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। গতকাল গভীর রাতে উপজেলার তুলাতুলি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী নারায়ণ ভৌমিক দাগনভূঞা বাজারের ইসহাক মার্কেটে ‘মৌসুমি ফ্যাশন’-এর মালিক। তাঁর গ্রামের বাড়ি তুলাতুলি বাজারসংলগ্ন ব্র্যাক অফিসের পেছনে অবস্থিত। সত্য সনাতন টিভি

 

পরিবারের সদস্যরা জানান, গতকাল রাত আনুমানিক দেড়টা থেকে দুইটার মধ্যে অজ্ঞাত দুর্বৃত্তরা বাড়ির পারিবারিক মন্দিরে প্রবেশ করে। তারা মন্দিরে থাকা বিভিন্ন ধর্মীয় সামগ্রী ও মূল্যবান জিনিসপত্র লুট করে এবং পরে আগুন ধরিয়ে দেয়। আগুনে প্রতিমা, আসবাবপত্রসহ ভেতরে থাকা বেশ কিছু সামগ্রী পুড়ে যায়। এতে উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারের। সত্য সনাতন টিভি

 

ঘটনার সময় পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। আগুনের আভাস পেয়ে তাঁরা স্থানীয়দের সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে মন্দিরের ভেতরের অনেক কিছুই পুড়ে যায়।

 

ঘটনার পর এলাকায় উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় সনাতনী সম্প্রদায়ের নেতারা এ ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি তুলেছেন। সত্য সনাতন টিভি

 

স্থানীয় সচেতন মহলের ভাষ্য, এমন ঘটনা এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি হতে পারে। তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

 

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার কর্মকর্তার বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে মন্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews