সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গীতাধ্বনি’র পাঞ্চজন্য ব্যাচ উদ্বোধন ও বৃক্ষের চারা বিতরণ গীতা প্রচার সংস্থা (GPS)-এর উদ্যোগে চট্টগ্রামে বার্ষিক গীতা পরীক্ষা, ৫ গীতা শিক্ষা নিকেতনের ১৫০-এর বেশি শিক্ষার্থী অংশ নিলেন আগামীকাল মন্দিরে বসছে গীতাপাঠক মিশন দত্তের বিয়ের আসর বাংলাদেশ থেকে আসা সংখ্যালঘুরা ‘অনুপ্রবেশকারী নন, শরণার্থী’—শুভেন্দু নোয়াখালীতে জমিদারহাট বিদ্যাপীঠের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইসিএম-২০২৬ ট্রাভেল সাপোর্ট অ্যাওয়ার্ড পেলেন ববি শিক্ষক ড. হেনা রানী ভোলা জেলা শাখায় বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র সংহতি’র ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন আনোয়ারা টানেল মোডে দুর্ঘটনা,মারা গেছেন ২ হিন্দু নারী সহ গর্ভের সন্তান দাউদকান্দিতে হিন্দু পরিবারের চলাচলের পথ খুলে দিলেন আসিফ কবির রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে বাগীশিক, দেওয়া হলো ঢেউটিন

বর্ণপ্রথার বেড়াজাল ভেঙে ভালোবাসার জয় জয়পুরহাটে মন্দিরে আন্তঃবর্ণ শুভ পরিণয়

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : হৃদয় বণিক

বর্ণপ্রথা ও জাতপাতের সামাজিক বাধা অতিক্রম করে ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন জয়পুরহাটের দুই তরুণ-তরুণী। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে সনাতন ধর্মের শাস্ত্রীয় রীতি অনুযায়ী বিবাহে রূপ দিলেন প্রিয়া শীল ও মিঠুন কুন্ডু।

 

জানা গেছে, কনে প্রিয়া শীল জয়পুরহাট শহরের শান্তিনগরের বাসিন্দা এবং বর মিঠুন কুন্ডু কুন্ডু পাড়া, জয়পুরহাটের স্থায়ী বাসিন্দা। পারিবারিক অমত ও সামাজিক প্রতিবন্ধকতা সত্ত্বেও, গত ১১ ডিসেম্বর ২০২৫ ইংরেজি বৃহস্পতিবার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাথরঘাটা রাধাগোবিন্দ মন্দিরে তাঁদের শুভ বিবাহ সম্পন্ন হয়। “সত্য সনাতন টিভি”

 

দীর্ঘদিনের পরিচয় ও পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে গড়ে ওঠা এই সম্পর্কটি ছিল বিশুদ্ধ প্রেম ও ভালোবাসার এক পবিত্র বন্ধন। তাঁদের এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে বাংলাদেশ হিন্দু যুব পরিষদ, জয়পুরহাট জেলা শাখা বিবাহের সার্বিক আয়োজন ও সহযোগিতার দায়িত্ব গ্রহণ করে। সনাতন ধর্মের শাস্ত্রীয় বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করেই নবদম্পতি নতুন জীবনের সূচনা করেন।

 

তবে দুঃখজনকভাবে, কনের পরিবার এখনো এই বিবাহ মেনে নেয়নি। পারিবারিক অস্বীকৃতি ও মামলা-সংক্রান্ত জটিলতার কারণে নবদম্পতিকে বর্তমানে নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। “সত্য সনাতন টিভি”

 

এ পরিস্থিতিতে বাংলাদেশ হিন্দু যুব পরিষদ, জয়পুরহাট জেলা শাখার পক্ষ থেকে নবদম্পতির পাশে দাঁড়ানোর জন্য সর্বস্তরের সনাতনী সমাজ ও শুভবুদ্ধিসম্পন্ন মানুষের প্রতি মানবিক আবেদন জানানো হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, দুই পরিবার দ্রুতই বর্ণপ্রথার সংকীর্ণতা থেকে বেরিয়ে এসে এই শাস্ত্রসম্মত ও ভালোবাসাভিত্তিক বিবাহকে স্বীকৃতি দেবে এবং নবদম্পতির সুখী দাম্পত্য জীবনে সহযোগিতার হাত বাড়াবে।

 

সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়, প্রেম, পারস্পরিক সম্মতি ও শাস্ত্রীয় বিধান মেনে গঠিত এই পবিত্র দাম্পত্য বন্ধন সমাজে সাম্য, মানবিকতা ও সহনশীলতার বার্তা বহন করে। নবদম্পতির জন্য সবার আশীর্বাদ ও সহযোগিতাই এখন সবচেয়ে জরুরি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews