মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুরে চারজনকে হত্যা: তদন্ত নিয়ে প্রশ্ন, বিচার দাবিতে উত্তাল রাজপথ বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট চট্টগ্রাম জেলা শাখার নতুন কমিটি অনুমোদন একটি পরিবারের স্বপ্নের নির্মম পরিসমাপ্তি: রংপুরে একই পরিবারের চারজন নিহত রাউজানে মন্দির থেকে স্বর্ণ-রৌপ্য চুরি, মুসলিম তরুণ গ্রেপ্তার রংপুরে চাঞ্চল্যকর চার খুনের ঘটনায় দুইজন আটক রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার ঝালকাঠির কাঠালিয়ায় হিন্দু পরিবারের তিন সদস্যকে কুপিয়ে গুরুতর আহত রংপুরের, মাহিগঞ্জে গোবিন্দ মন্দিরে গীতা স্কুলের উদ্বোধন, শিশু-কিশোরদের হাতে শ্রীমদ্ভগবদ্গীতা মহানগর পূজা কমিটির নতুন নেতৃত্বকে ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘের শুভেচ্ছা রাঙ্গুনিয়ায় ‘চন্দ্রলোক’ ভাবনায় গণেশ চতুর্থীর আয়োজন, প্রতিমা গড়ছেন তমল পাল

খাগড়াছড়ি কেন্দ্রীয় মহাশ্মশান শিব মন্দিরে চুরি, স্থানীয়দের গভীর উদ্বেগ

  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৩৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

 

খাগড়াছড়ি কেন্দ্রীয় মহাশ্মশানের শিব মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। গত ০৪ নভেম্বর ২০২৫ ইংরেজি মঙ্গলবার রাতে অজ্ঞাতপরিচয় চোরের একটি দল মন্দিরের “অ্যাস্ট্রো রুম”-এর দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। পরে তারা আলমারির তালা ভেঙে বিভিন্ন মূল্যবান উপকরণ ও সামগ্রী নিয়ে যায় বলে জানা গেছে। ” সত্য সনাতন টিভি”

 

মন্দির কমিটির সদস্যরা জানান, সকালে মন্দিরে এসে তারা দেখতে পান দরজার তালা ভাঙা এবং ভিতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। ধারণা করা হচ্ছে, গভীর রাতে চোরের দলটি মন্দিরে প্রবেশ করে চুরি সংঘটিত করেছে। “সত্য সনাতন টিভি”

 

স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও এলাকাবাসীরা ঘটনাটিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। “সত্য সনাতন টিভি”

 

উল্লেখ্য, এর আগে কয়েকদিন আগে খাগড়াছড়ির শংকরমঠ আশ্রমেও চুরির ঘটনা ঘটে। ওই ঘটনার আসামিরা দানবাক্স বিক্রি করতে গেলে ভাঙারি দোকানে ধরা পড়েছিল বলে জানা যায়। তবে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া কীভাবে চলেছে সে বিষয়ে স্থানীয় সনাতন সম্প্রদায় এখনো নিশ্চিত নয়। “সত্য সনাতন টিভি”

 

এই ধারাবাহিক চুরির ঘটনায় স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ধারাবাহিকভাবে ধর্মীয় স্থানে চুরি সংঘটিত হওয়া অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। “সত্য সনাতন টিভি”

 

মন্দির কর্তৃপক্ষ প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews