মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুরে চারজনকে হত্যা: তদন্ত নিয়ে প্রশ্ন, বিচার দাবিতে উত্তাল রাজপথ বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট চট্টগ্রাম জেলা শাখার নতুন কমিটি অনুমোদন একটি পরিবারের স্বপ্নের নির্মম পরিসমাপ্তি: রংপুরে একই পরিবারের চারজন নিহত রাউজানে মন্দির থেকে স্বর্ণ-রৌপ্য চুরি, মুসলিম তরুণ গ্রেপ্তার রংপুরে চাঞ্চল্যকর চার খুনের ঘটনায় দুইজন আটক রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার ঝালকাঠির কাঠালিয়ায় হিন্দু পরিবারের তিন সদস্যকে কুপিয়ে গুরুতর আহত রংপুরের, মাহিগঞ্জে গোবিন্দ মন্দিরে গীতা স্কুলের উদ্বোধন, শিশু-কিশোরদের হাতে শ্রীমদ্ভগবদ্গীতা মহানগর পূজা কমিটির নতুন নেতৃত্বকে ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘের শুভেচ্ছা রাঙ্গুনিয়ায় ‘চন্দ্রলোক’ ভাবনায় গণেশ চতুর্থীর আয়োজন, প্রতিমা গড়ছেন তমল পাল

ইউএনও কার্যালয়ের আলমারি থেকে টাকা চুরি পরিচ্ছন্নতাকর্মী তুষার গ্রেফতার।

  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৮৭ বার পড়া হয়েছে

শরীয়তপুরের ভেদরগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের স্টিলের আলমারি থেকে টাকা চুরির ঘটনায় এক পরিচ্ছন্নতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

গ্রেফতার হওয়া ব্যক্তির নাম তুষার দাস (৩০)। সোমবার (৩০ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার। সত্য সনাতন টিভি

 

পুলিশ জানায়, রোববার (২৯ মার্চ) দিবাগত রাতে শরীয়তপুর সদর উপজেলার ধানুকা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জাকির হোসেন খাঁনের কক্ষের একটি স্টিলের আলমারিতে ব্যয়ের জন্য চার লাখ ছয় হাজার টাকা রাখা ছিল। গত ২৪ মার্চ ওই টাকা চুরি হয়ে যায়। একই সঙ্গে হাটবাজারের খাস আদায়ের ১৬ লাখ ৫০ হাজার টাকার দুটি পে-অর্ডারও খোয়া যায়।

 

ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, পরিচ্ছন্নতাকর্মী তুষার দাসের ওই কক্ষে সন্দেহজনক যাতায়াত রয়েছে। এরপর তদন্তের ভিত্তিতে তাকে আটক করে পুলিশ।

 

এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews