1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে মন্দিরে দুঃসাহসিক চুরি, রাতে ভাঙা হলো ৭ কক্ষ। সাতকানিয়ায় তিন দিনব্যাপী মহানামযজ্ঞ ও গীতায় তুলসীদান সম্পন্ন। লাখো পুণ্যার্থীর ভিড়ে সেবার আলো ছড়াল সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন। ধানসাগরে ২৪ প্রহরের মহানামযজ্ঞ ২৫ মার্চ থেকে। বার কাউন্সিলে উত্তীর্ণ হয়ে অ্যাডভোকেট হলেন বোয়ালখালীর দিপেন দাশ দীর্ঘ প্রতীক্ষার অবসান চবিতে সরস্বতী জ্ঞান মন্দিরের উদ্বোধন ২৪ এপ্রিল গৌরনদীর টরকী বন্দরে লোকনাথ মন্দিরে দুর্ধর্ষ চুরি ফটিকছড়িতে ধর্মীয় সম্প্রীতির আবহে চা পাতা চয়ন উৎসব অনুষ্ঠিত। রাউজানে বারুণী স্নান উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শরবত বিতরণ। বগুড়ায় ১৬ প্রহরব্যাপী লীলারস কীর্তন শুরু ২১ মার্চ থেকে।

ফটিকছড়িতে মন্দিরে দুঃসাহসিক চুরি, রাতে ভাঙা হলো ৭ কক্ষ।

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের ফটিকছড়িতে জ্যাতিশ্বরানন্দ গীতা মন্দিরে গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা একযোগে মন্দিরের সাতটি কক্ষের তালা ভেঙে ভেতরে ঢুকে দানবাক্স ও ধর্মীয় উপকরণসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।

 

স্থানীয়দের ভাষ্য, বুধবার (১৮ মার্চ) দিবাগত মধ্যরাতে সংঘবদ্ধ একটি চক্র মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে। এরপর পরিকল্পিতভাবে একে একে সাতটি কক্ষের তালা ভেঙে ফেলে। কক্ষগুলো তছনছ করে তারা নগদ অর্থ, দানবাক্স এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রী নিয়ে দ্রুত সরে পড়ে।

 

সকালে মন্দিরে গিয়ে সেবায়েতরা ভাঙা তালা ও এলোমেলো কক্ষ দেখে হতবাক হয়ে যান। পরে খবর পেয়ে আশপাশের লোকজন জড়ো হন এবং বিষয়টি পুলিশকে জানানো হয়।

 

ফটিকছড়ি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং প্রাথমিকভাবে এটি পরিকল্পিত চুরি বলে ধারণা করা হচ্ছে।

 

ঘটনার পর স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা মন্দিরের নিরাপত্তা বাড়ানো এবং দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট