বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২০০ বছরের ঐতিহ্যবাহী সিদ্ধিরগঞ্জ শ্মশানের পক্ষে আদালতের রায়, উন্নয়নকাজে আর বাধা নেই মাহিলারা সরকার মঠ: ইতিহাস, স্থাপত্য ও লোকবিশ্বাসের অনন্য সাক্ষী সূর্য সেনের সহযোদ্ধা অনুরূপচন্দ্র: ইতিহাসের আড়ালে থাকা এক বিপ্লবীর গল্প ধর্ম অবমাননার অভিযোগে দীপ্ত রায় গ্রেপ্তার; বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও মন্দিরে হামলার অভিযো দূর্জয় দাসের জন্মদিনে অনাথ শিশুদের মাঝে খাবার বিতরণ বরিশাল মহাশ্মশানে শেষযাত্রার জন্য পরিবহণ সুবিধা, সনাতনী সমাজে প্রশংসার জোয়ার বিয়ের আগের দিন হবু কনেসহ মা-বাবার মরদেহ উদ্ধার, হয়রানির অভিযোগে তদন্তে পুলিশ ‘হরে কৃষ্ণ’ ধ্বনিতে মুখর নিউ বৃন্দাবন: যুক্তরাষ্ট্রে হাজারো ভক্তের মিলনমেলায় ঐতিহ্যবাহী কীর্তন উৎসব ববি শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও শাস্তি চেয়ে সমাবেশ

দীর্ঘ প্রতীক্ষার অবসান চবিতে সরস্বতী জ্ঞান মন্দিরের উদ্বোধন ২৪ এপ্রিল

  • প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

 

“কর্মের মাঝেই মানুষের গুণাবলী ফুটে ওঠে”এই বিশ্বাসকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নির্মিত সরস্বতী জ্ঞান মন্দিরের উৎসর্গ ও শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, বাংলার ২০ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ, পুণ্যময় অক্ষয় তৃতীয়া তিথিতে। সরস্বতী জ্ঞান মন্দিরটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে ২৪ এপ্রিল।

 

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিনের প্রত্যাশা ও পরিকল্পনার বাস্তবায়ন হিসেবে ক্যাম্পাসে এই সরস্বতী জ্ঞান মন্দির নির্মিত হয়েছে। শিক্ষা, সংস্কৃতি ও আধ্যাত্মিক চর্চার কেন্দ্র হিসেবে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন শিক্ষক-শিক্ষার্থী ও সনাতন ধর্মাবলম্বীরা। সত্য সনাতন টিভি

 

মন্দির নির্মাণে প্রধান ভূমিকা পালন করেছেন বিশিষ্ট দানবীর আদুল কান্তি চৌধুরী। তাঁর উদার অনুদান ও ত্যাগের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছেন আয়োজকরা। সংশ্লিষ্টরা বলেন, “সমাজের কল্যাণে নিঃস্বার্থভাবে এগিয়ে আসার যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, তা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।” সত্য সনাতন টিভি

 

উৎসর্গ ও প্রতিষ্ঠা অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মীয় গুরু, পণ্ডিত ও ভক্তবৃন্দের উপস্থিতি থাকবে বলে জানা গেছে। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে পূজা-অর্চনা, ধর্মীয় আলোচনা ও প্রসাদ বিতরণের।

 

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হবে ক্যাম্পাস।

 

সংশ্লিষ্টরা আশা করছেন, সরস্বতী জ্ঞান মন্দিরটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জ্ঞানচর্চার পরিবেশকে আরও সমৃদ্ধ করবে এবং ধর্মীয় সম্প্রীতির এক অনন্য উদাহরণ হয়ে উঠবে। সত্য সনাতন টিভি

 

কর্মের মাঝে মানুষের গুণাবলী ফুটে ওঠে – বিশিষ্ট দানবীর আদুল কান্তি চৌধুরী’র এই দান এবং ত্যাগ যুগ যুগ ধরে স্বরণীয় থাকবে।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews