শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকেশ্বরীতে ট্রান্সজেন্ডার নারীর বিয়ে ঘিরে আলোচনা, কী বলে সনাতন ধর্ম? টয়লেটের ট্যাংক থেকে স্কুলশিক্ষিকা গীতা রানীর লাশ উদ্ধার যুক্তরাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনায় অকালে ঝরে গেল বাংলাদেশি চিকিৎসক অদিতি সাহার প্রাণ চৈতন্য মহাপ্রভুর লীলাক্ষেত্র মন্দিরের সহ-সভাপতি দীপক কুমার দাসের জন্মদিন উদযাপন দীঘিনালায় শ্রী শ্রী শংকর মঠ গীতা আশ্রমে ভাবগাম্ভীর্যে গুরু পূর্ণিমা উদযাপন নেপালের সুনসারিতে সাম্প্রদায়িক সংঘর্ষ, গুলিতে নিহত ১; কারফিউ জারি পিরোজপুরের মঠবাড়িয়ায় হিন্দু শিক্ষকের বাসায় ডাকাতির অভিযোগ অবসরের দুদিন আগে সিলেটে পুলিশ কর্মকর্তা মনোজ কান্তি দাসের মরদেহ উদ্ধার গুরু পূর্ণিমায় সনাতন ঋষি অনাথ আশ্রমে চাল ও অর্থ সহায়তা, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত নড়াইল জমিদার বাড়ির সর্বমঙ্গলা মন্দির: বেলে পাথরের অনন্য স্থাপত্যে ইতিহাসের স্মৃতি

ফ্লোরিডায় আন্তর্জাতিক প্রদর্শনীতে ‘পিপলস চয়েস অ্যাওয়ার্ড’ জিতলেন রাবি শিক্ষার্থী অর্চিতা সাহা

  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

 

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আয়োজিত ‘মিথ অ্যান্ড লিজেন্ড’ শীর্ষক আন্তর্জাতিক চিত্রকর্ম প্রদর্শনীতে ‘পিপলস চয়েস অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী অর্চিতা সাহা। বিশ্বের ৩৫টি দেশের শিল্পীদের সঙ্গে প্রতিযোগিতা করে তিনি এ স্বীকৃতি অর্জন করেন। সত্য সনাতন টিভি

 

ফ্লোরিডার নোমা গ্যালারিতে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে অর্চিতা তাঁর ‘রূপান্তর’ শিরোনামের শিল্পকর্ম উপস্থাপন করেন। এতে গৌতম বুদ্ধের ত্যাগী জীবনের দর্শন ও আধ্যাত্মিক রূপান্তরের ভাবনা ফুটিয়ে তোলা হয়েছে, যা দর্শকদের ব্যাপকভাবে আকৃষ্ট করে।

 

অর্চিতা সাহা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আন্তর্জাতিক অঙ্গনে তাঁর এ অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সত্য সনাতন টিভি

 

শিল্পী অর্চিতার এই সাফল্য দেশের তরুণ শিল্পীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মত দিয়েছেন শিক্ষকমণ্ডলী ও সহপাঠীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews