
নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের কুলুপাড়া এলাকায় এক সহকারী শিক্ষকের বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, ডাকাতরা বাড়িতে ঢুকে স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় পরিবারের সদস্যদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ডাকাত দলে ৭ থেকে ৮ জন সদস্য ছিল। ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে বলে একাধিক স্থানীয় ব্যক্তি জানিয়েছেন।
ভুক্তভোগী শিক্ষক শ্রীমান মনোজ স্যার তুষখালী এলাকার সাফা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।
এ ঘটনায় স্থানীয়দের দাবি, দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ বা প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে যুক্ত করা হবে।