বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
চতুর্থ শ্রেণির কর্মচারী হিমাংশু দত্তের ২৬ বছরের কর্মজীবনের অবসান, ব্যতিক্রমী আয়োজনে বিদায় উখিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে সর্বজনীন শ্রী শ্রী গণেশ পূজা সম্পন্ন একটি মাছের জন্য ভিক্ষা চেয়েছিলেন সুশীলা রানী, শেষ পর্যন্ত পেলেন মানুষের ভালোবাসা রাস্তা দখল করে ঘর নির্মাণের অভিযোগ, প্রতিকার চেয়ে থানায় আশু নাথ চিন্ময় কৃষ্ণ দাসের ছবি শেয়ার করে ওমর সানির আবেগঘন বার্তা চট্টগ্রামবাসীর উদ্দেশ্যে দীপক কুমার পালিতের আবেগঘন বার্তা দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ রাউজান নরসিংদীতে মণি চক্রবর্তী হত্যা নয় মাস পর প্রধান আসামিসহ আটক ২ ভক্তি ভরে বাড়িতে গণেশপূজা করলেন লিটন দাস দুমকিতে মন্দিরের ১৫০ বছরের পুরোনো পিতলের গোবিন্দ প্রতিমা উদ্ধার

যুক্তরাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনায় অকালে ঝরে গেল বাংলাদেশি চিকিৎসক অদিতি সাহার প্রাণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ

 

যুক্তরাষ্ট্রের শিকাগোতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন উদীয়মান বাংলাদেশি চিকিৎসক ডা. অদিতি সাহা। স্বপ্নের ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরুর দ্বারপ্রান্তে থাকা এই মেধাবী চিকিৎসকের আকস্মিক মৃত্যুতে শিক্ষক, সহপাঠী, বন্ধু ও চিকিৎসাঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

 

নিহত ডা. অদিতি সাহা রাজধানীর জেড. এইচ. সিকদার ওমেনস মেডিকেল কলেজের জেড-২৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। শিক্ষাজীবনে মেধা ও কৃতিত্বের স্বাক্ষর রাখা অদিতি উচ্চশিক্ষা ও চিকিৎসা পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

 

সহপাঠী ও বন্ধুমহল সূত্রে জানা গেছে, মাত্র পাঁচ মাস আগে ডা. অদিতি অত্যন্ত কৃতিত্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ USMLE Step 1 ও Step 2 সম্পন্ন করেন। এরপর তিনি সফলভাবে রেসিডেন্সি ম্যাচ পান। ফলে যুক্তরাষ্ট্রে একজন প্রতিষ্ঠিত চিকিৎসক হিসেবে পেশাজীবন শুরু করার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

 

কিন্তু ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ এই সময়েই শিকাগোতে ঘটে যায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। আকস্মিক ওই দুর্ঘটনায় তাঁর প্রাণহানিতে থমকে গেছে স্বজন, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের স্বপ্ন ও প্রত্যাশা।

 

সহপাঠী ও বন্ধুদের কাছে ডা. অদিতি সাহা ছিলেন মেধাবী, পরিশ্রমী ও সম্ভাবনাময় একজন চিকিৎসক। তাঁর এমন অকাল মৃত্যুতে সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ করেছেন।

 

চিকিৎসক হিসেবে মানুষের সেবা করার যে স্বপ্ন নিয়ে তিনি এগিয়ে যাচ্ছিলেন, সেই স্বপ্ন পূরণের আগেই তাঁর জীবনের পথচলা থেমে গেল। তাঁর অকাল প্রয়াণে শোকাহত পরিবার, সহপাঠী ও চিকিৎসাঙ্গনের মানুষজন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews