শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
রথযাত্রা-২০২৬ উপলক্ষে রাঙ্গুনিয়ায় জাগো হিন্দু পরিষদের আহ্বায়ক কমিটি অনুমোদন উখিয়ায় হরি মন্দিরে বৃক্ষরোপণ, নতুন বাগীশিক কমিটিকে সংবর্ধনা ও গুরুকুলের পুরস্কার বিতরণ সনাতন সেবক সংঘের উদ্যোগে ৩১তম শ্রীকৃষ্ণ বৈদিক বিদ্যাপীঠের শুভ উদ্বোধন মুক্তিযুদ্ধের দুর্ধর্ষ গেরিলা জগৎজ্যোতি দাস: আত্মত্যাগ, বীরত্ব ও ইতিহাসের এক অনন্য অধ্যায় ভোলার, গজারিয়া বাজারের কৃষ্ণ কালী মন্দিরে চুরির ঘটনা, তদন্তের দাবি স্থানীয়দের ড. কুশল বরণ চক্রবর্তীর উদ্যোগে মন্দিরে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা সংগঠিত হচ্ছে সনাতন যুবশক্তি: বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ফরিদপুরের মধুখালীতে শিপন বিশ্বাসের সঙ্গীত জীবনের অদম্য লড়াই প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ ৪ ছাত্রী সিলেটে উদ্ধার, মানবপাচার চক্রের সংশ্লিষ্টতার আশঙ্কা পর্যটনকেন্দ্র সাদাপাথরে গোসলের সময় নিখোঁজ চিকিৎসক

রথযাত্রা-২০২৬ উপলক্ষে রাঙ্গুনিয়ায় জাগো হিন্দু পরিষদের আহ্বায়ক কমিটি অনুমোদন

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন : সৌরভ সাহা || রাঙ্গুনিয়া প্রতিনিধি 

আসন্ন শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা-২০২৬ উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় শোভাযাত্রাকে সফল ও সুশৃঙ্খল করতে জাগো হিন্দু পরিষদ (জেএইচপি) রাঙ্গুনিয়া উপজেলা একটি আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে।

 

৪ জুলাই প্রকাশিত এক সাংগঠনিক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাঙ্গুনিয়া উপজেলা কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত রথযাত্রার শোভাযাত্রায় উপজেলার সর্বস্তরের সনাতনী ধর্মাবলম্বীদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।

 

নবগঠিত কমিটিতে শ্রী ইমন কর (নিলয়)-কে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রী কৃষ্ণ আচার্য, শ্রী ধনঞ্জয় দে এবং শ্রী সানি বণিক।

 

এছাড়া শ্রী হৃদয় বিশ্বাস সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন শ্রী সাজু দে, শ্রী মিথুন মহাজন ও শ্রী রাজিব দাশ।

 

কমিটির অর্থ সচিব করা হয়েছে শ্রী জীবন সরকার-কে এবং সহ-অর্থ সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রী রনি দে। সদস্য হিসেবে মনোনীত হয়েছেন শ্রী পিয়াল দেবনাথ, শ্রী মিলন চৌধুরী ও শ্রী কাঁকন সাহা।

 

জাগো হিন্দু পরিষদের নেতারা জানিয়েছেন, রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্য, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির এক অনন্য মিলনমেলা। নবগঠিত এই আহ্বায়ক কমিটি রাঙ্গুনিয়া উপজেলা থেকে বৃহৎ পরিসরে ভক্তদের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং শোভাযাত্রার সার্বিক প্রস্তুতি গ্রহণে কাজ করবে।

 

সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবারের রথযাত্রা উৎসব শান্তিপূর্ণ, উৎসবমুখর ও সফলভাবে সম্পন্ন হবে এবং সনাতনী সমাজের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বার্তা আরও সুদৃঢ় হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews