মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
৪০ কেজি ওজনের ত্রিশূলসহ যুবক গ্রেপ্তার রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন

ধানসাগরে ২৪ প্রহরের মহানামযজ্ঞ ২৫ মার্চ থেকে।

  • প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগরে চার দিনব্যাপী ৫৩তম শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন যজ্ঞানুষ্ঠান শুরু হচ্ছে আগামী ২৫ মার্চ। দেশ ও বিশ্বের শান্তি ও মঙ্গল কামনায় আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে ভক্তদের সমাগম ঘটবে বলে জানিয়েছেন আয়োজকেরা।

 

ধানসাগর শ্রীশ্রী গোবিন্দ মন্দির সেবাশ্রম আঙিনায় অনুষ্ঠিতব্য এই যজ্ঞানুষ্ঠানের উদ্বোধন হবে ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ (২৫ মার্চ) বুধবার সকালে। এদিন মঙ্গল প্রদীপ প্রজ্বলন, গুরু বন্দনা, ধর্মীয় আলোচনা, মহানাম যজ্ঞের শুভগন্ধাধিবাস ও ভাগবত পাঠের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে।

 

এরপর ২৬, ২৭ ও ২৮ মার্চ (বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার) টানা ২৪ প্রহরব্যাপী অখণ্ড মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হবে। সমাপনী দিন ২৯ মার্চ (রবিবার) ব্রহ্মমুহূর্তে হরিনাম সমাপন ও কুঞ্জভঙ্গ কীর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হবে।

 

আয়োজক সূত্র জানায়, চার দিনের এই আয়োজন ঘিরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি থাকবে নানা আচার-অনুষ্ঠান। এর মধ্যে রয়েছে নগর পরিক্রমা, গীতা ও শ্রীমদ্ভাগবত পাঠ, পূজা-অর্চনা, তুলসী দান, ভোগ নিবেদন, প্রসাদ বিতরণ ও ধর্মীয় আলোচনা। মানবকল্যাণ, নৈতিকতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা তুলে ধরবেন আমন্ত্রিত বক্তারা।

 

মহানামযজ্ঞে অংশ নিতে গোপালগঞ্জ, সাতক্ষীরা, মাদারীপুর, বাগেরহাট ও খুলনাসহ বিভিন্ন জেলা থেকে খ্যাতনামা কীর্তনীয় সম্প্রদায় যোগ দেবে। এতে ভক্তদের জন্য প্রতিদিন সার্বক্ষণিক অন্নপ্রসাদের ব্যবস্থাও রাখা হয়েছে।

 

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, দূর-দূরান্ত থেকে আগত ভক্তদের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শৃঙ্খলা রক্ষা ও সার্বিক ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করবেন। নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয়ভাবে সমন্বয় করা হয়েছে।

 

আয়োজকেরা বলেন, মহানামযজ্ঞ কেবল ধর্মীয় আচার নয়, এটি ভক্তদের আত্মিক শুদ্ধি ও পারস্পরিক সম্প্রীতির এক মিলনমেলা। এ উপলক্ষে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews