1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শাহজাদপুরে রবীন্দ্রজয়ন্তীর প্রস্তুতি,কাছারি বাড়িতে উৎসবের আমেজ শরীয়তপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক কমিটি অনুমোদন চট্টগ্রামে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে স্মারকলিপি প্রদান শরণখোলায় সংখ্যালঘু পরিবারের ওপর হামলা, লুটপাট; দুইজন গ্রেপ্তার সড়ক দুর্ঘটনা নয়,পরিকল্পিত হত্যা,চকরিয়ায় ছয় ভাই নিহতের ঘটনায় চাঞ্চল্যকর মোড় গৃহকর্মী থেকে বিধায়ক, আউসগ্রামে কলিতা মাঝির চমক স্বনামধন্য কীর্তনশিল্পী বাবুল কৃষ্ণ মহন্ত আর নেই নতুন সরকারের সূচনা, পশ্চিমবঙ্গে চালু হচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্যবিমা একটি মায়ের জীবন বাঁচাতে সহায়তার আহ্বান  শ্যামনগরে পশুচিকিৎসক অনিমেষ অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

লাখো পুণ্যার্থীর ভিড়ে সেবার আলো ছড়াল সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন।

নিজস্ব প্রতিবেদক : কাঞ্চন শর্মা | চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামের কাট্টলী এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাণী রাসমণি স্নানঘাটে পবিত্র মহা বারুণী (গঙ্গা) স্নান উপলক্ষে ভিড় জমে লাখো পুণ্যার্থীর। এ উপলক্ষে আগতদের সেবায় এগিয়ে আসে ‘সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন’

 

গত ১৭ মার্চ ২০২৬ ইংরেজি রোজ শুক্রবার ভোর থেকেই স্নানঘাট এলাকায় পুণ্যার্থীদের ঢল নামে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসা মানুষদের স্বস্তি দিতে সংগঠনটির প্রায় ৩০ জন স্বেচ্ছাসেবক বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে দিনভর প্রসাদ ও পানীয় জল বিতরণ করেন। বিশেষ করে বয়স্ক ও শিশুদের সহায়তায় তাদের তৎপরতা চোখে পড়ে।

 

এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় টিমের সদস্য কাঞ্চন শর্মা, অপূর্ব দাস, অর্ণব নাথ, মুক্তা বণিক, বর্ষা নাথ, প্রিয়সি বর্ণিকসহ অন্যরা সরাসরি সেবা কার্যক্রমে অংশ নেন। পাশাপাশি কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের কয়েকজন দায়িত্বশীল ব্যক্তি উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন।

 

সংগঠনের এক স্বেচ্ছাসেবক বলেন, “মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই প্রকৃত সেবা করা সম্ভব। এ ধরনের ধর্মীয় আয়োজনে অংশ নিতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

 

স্নান শেষে প্রসাদ ও পানীয় জল পেয়ে সন্তোষ প্রকাশ করেন অনেক পুণ্যার্থী। তারা জানান, দীর্ঘ সময় অপেক্ষা ও ভিড়ের মধ্যে এ ধরনের উদ্যোগ তাদের স্বস্তি দিয়েছে।

 

সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন জানিয়েছে, শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, সারা বছর বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমেও তারা যুক্ত থাকার পরিকল্পনা নিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট