মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতপাতের বাধা পেরিয়ে ভালোবাসার বিয়ে, পরিবারছাড়া উৎসব-রাত্রি চকরিয়ায় জন্মাষ্টমী মহোৎসব ও মহানামযজ্ঞ ৪ সেপ্টেম্বর কলাবাগানে নটরডেম কলেজের সাবেক শিক্ষক ধীরেন্দ্র কুমারের ঝুলন্ত লাশ উদ্ধার রংপুরে চারজনকে হত্যা: তদন্ত নিয়ে প্রশ্ন, বিচার দাবিতে উত্তাল রাজপথ বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট চট্টগ্রাম জেলা শাখার নতুন কমিটি অনুমোদন একটি পরিবারের স্বপ্নের নির্মম পরিসমাপ্তি: রংপুরে একই পরিবারের চারজন নিহত রাউজানে মন্দির থেকে স্বর্ণ-রৌপ্য চুরি, মুসলিম তরুণ গ্রেপ্তার রংপুরে চাঞ্চল্যকর চার খুনের ঘটনায় দুইজন আটক রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার ঝালকাঠির কাঠালিয়ায় হিন্দু পরিবারের তিন সদস্যকে কুপিয়ে গুরুতর আহত

গোসাইলডাঙ্গা শ্মশান কালী মন্দিরে স্বর্ণালংকার চুরি, ফুটেজ দেখে চোর শনাক্ত

  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

গত ১০ মার্চ ২০২৬ ইংরেজি মঙ্গলবার চট্টগ্রাম বন্দর গোসাইলডাঙ্গা শ্রীশ্রী শ্মশান কালী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায় মঙ্গলবার দুপুর ১ টা ৪৮ মিনিটে এক দুর্বৃত্ত মন্দিরো মায়ের গর্ভগৃহে প্রবেশ করে এবং কালী মায়ের স্বর্ণের জিহ্বা ও নাকের নথ চুরি করেছে। সিসিটিভি ফুটেজ দেখে চুরি করা ব্যাক্তিকে সনাক্ত করা যায়, তার বয়স অনুমানিক ১২-১৩ বছর। স্থানীয়দের অভিযোগ, দয়াময়ী কালী মন্দিরে চুরি হওয়া এই স্বর্ণ চোর এবং চকবাজার করুণাময়ী কালী বাড়ির চোর একই ব্যক্তি।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি তার বিরুদ্ধে মোবাইল চুরিরও অভিযোগ দায়ের করা হয়েছে। মন্দির কর্তৃপক্ষ ও স্থানীয় জনতা জানান, ছেলেটির এই বয়সে এমন দুঃসাহসিক কাজ করার কারণ অনুসন্ধান করা জরুরি। সত্য সনাতন টিভি

মন্দির প্রশাসন ও স্থানীয়রা সবাইকে সতর্ক করে বলেছেন, তাকে যেকোনো স্থানে দেখতে পেলে সঙ্গে সঙ্গে তথ্য দিতে। মন্দির এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। সত্য সনাতন টিভি

গোসাইলডাঙ্গা শ্রী শ্রী শ্মশান কালী মন্দিরের ভক্তরা এই চুরির ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews