1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শাহজাদপুরে রবীন্দ্রজয়ন্তীর প্রস্তুতি,কাছারি বাড়িতে উৎসবের আমেজ শরীয়তপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক কমিটি অনুমোদন চট্টগ্রামে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে স্মারকলিপি প্রদান শরণখোলায় সংখ্যালঘু পরিবারের ওপর হামলা, লুটপাট; দুইজন গ্রেপ্তার সড়ক দুর্ঘটনা নয়,পরিকল্পিত হত্যা,চকরিয়ায় ছয় ভাই নিহতের ঘটনায় চাঞ্চল্যকর মোড় গৃহকর্মী থেকে বিধায়ক, আউসগ্রামে কলিতা মাঝির চমক স্বনামধন্য কীর্তনশিল্পী বাবুল কৃষ্ণ মহন্ত আর নেই নতুন সরকারের সূচনা, পশ্চিমবঙ্গে চালু হচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্যবিমা একটি মায়ের জীবন বাঁচাতে সহায়তার আহ্বান  শ্যামনগরে পশুচিকিৎসক অনিমেষ অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

বরগুনা বিভিন্ন মন্দিরে চুরি,সনাতন সম্প্রদায়ের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

 

বরগুনার বেতাগী উপজেলায় একের পর এক হিন্দু মন্দিরে চুরির ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে গভীর উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। গত দুই সপ্তাহে পৌর শহর ও বিভিন্ন ইউনিয়নের অন্তত ৯টি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে।

 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এক সপ্তাহ আগে পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের শ্রীগুরু সংঘ মন্দিরে চুরি হয়। পরের দিন পৌর শহরের অবধূত মন্দিরে, আর পাঁচ দিন আগে বেতাগী সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ধোপাবাড়ি সর্বজনীন রাধাগোবিন্দ মন্দিরে চুরি হয়। দুর্বৃত্তরা রাধাকৃষ্ণের মূর্তি, কাঁসর ঘণ্টা, ধূপদানের পাজাল, প্রদীপসহ অন্যান্য পূজার সামগ্রী নিয়ে গেছে।

 

বেতাগী পূজা উদযাপন পরিষদের সভাপতি কৃষ্ণ কর্মকার বলেন, “গভীর রাতে মন্দিরে প্রবেশ করে দেব-দেবীর অলংকার, দানবাক্সের টাকা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যায় দুর্বৃত্তরা। অনেক ক্ষেত্রে দরজা ও জানালা ভেঙে চুরি করা হয়েছে।”

 

বাংলাদেশ সেবাশ্রম বেতাগী শাখার সভাপতি অধ্যক্ষ (অব.) মনোরঞ্জন বড়াল জানিয়েছেন, পৌর শহরের কেন্দ্রস্থলে চুরির এই ধারা নিরাপত্তাহীনতার সংকেত দিচ্ছে। তিনি দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার এবং মন্দিরগুলোর নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। সত্য সনাতন টিভি

 

এদিকে পূজা উদযাপন পরিষদের নেতারা এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা জানিয়েছেন, মন্দিরে চুরি শুধু সম্পদের ক্ষতি নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতির ওপরও আঘাত। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। সত্য সনাতন টিভি

 

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুয়েল ইসলাম বলেন, “মন্দিরে চুরির ঘটনাগুলো গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট