1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে বাসন্তী পূজা উপলক্ষে পাঁচ দিনব্যাপী আয়োজন বাঁশখালীতে শ্মশানের জমি দখলচেষ্টার অভিযোগ, ঘটনাস্থল পরিদর্শন বাংলাদেশ মাইনরিটি অ্যালায়েন্স ভিডিও ফাঁসের হুমকি দিয়ে নারীকে ব্ল্যাকমেইল, ফটিকছড়িতে গ্রেপ্তার ৬ বগুড়ার আদমদীঘিতে শিব ও নারায়ণ মন্দিরের উদ্বোধন ময়মনসিংহের ভালুকায় নিহত দীপু চন্দ্র দাসের পরিবারের পাশে সনাতন বিদ্যার্থী সংসদ-বাংলাদেশ। নেত্রকোনায় মন্দিরের দেবোত্তর সম্পত্তি দখলের অভিযোগ, নিরাপত্তা চেয়ে প্রশাসনের দ্বারস্থ সেবায়েতরা ভাঙা রাস্তায় অ্যাম্বুলেন্সের ঝাঁকুনি, ‘মৃত’ ঘোষিত নারী ফিরে পেলেন জীবন যশোরে চাঁদা না দেওয়ায় গৃহবধূকে পিটিয়ে জখম, পৃথক ঘটনায় পুরোহিত আহত ফরিদপুরে পূজা উদযাপন ফ্রন্ট নেতার ওপর হামলার অভিযোগ আট বন্ধুর স্বপ্নের ব্যান্ড ‘পরমেশ্বর’, চট্টগ্রামে বাড়ছে জনপ্রিয়তা

ময়মনসিংহের ভালুকায় নিহত দীপু চন্দ্র দাসের পরিবারের পাশে সনাতন বিদ্যার্থী সংসদ-বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ভালুকায় নিহত দীপু চন্দ্র দাসের পরিবারের সহায়তায় এগিয়ে এসেছে সনাতন বিদ্যার্থী সংসদ-বাংলাদেশ। সংগঠনটির উদ্যোগে তার সহধর্মিণী ও কন্যা সন্তানের নামে মোট ৭ (সাত) লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

প্রদত্ত সহায়তার মধ্যে ৫ (পাঁচ) লক্ষ টাকার একটি সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি পরিবারের জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য অতিরিক্ত ২ (দুই) লক্ষ টাকা তাদের ব্যাংক হিসাবে জমা রাখা হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।

সনাতন বিদ্যার্থী সংসদবাংলাদেশ সূত্রে জানা যায়, এসভিএস-বাংলাদেশ এবং শ্রীকুশলবরণ চক্রবর্ত্তী স্যারের প্রতি আস্থা ও বিশ্বস্ততার জায়গা থেকে দেশ-বিদেশের অনেক শুভানুধ্যায়ী এই অনুদান প্রদান করেছেন। সংগঠনটি এই সহায়তা প্রদানের ক্ষেত্রে যেসব দাতা ও শুভানুধ্যায়ী সহযোগিতা করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

এই আর্থিক সহায়তা প্রদান কার্যক্রমে সনাতন বিদ্যার্থী সংসদ বাংলাদেশের প্রতিনিধিদের পাশাপাশি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। তারা নিহত দীপু চন্দ্র দাসের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ভবিষ্যতে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সনাতন বিদ্যার্থী সংসদ বাংলাদেশ আশা প্রকাশ করেছে যে, প্রয়াত দীপু চন্দ্র দাসের আত্মা শান্তি লাভ করবে এবং তার পরিবার শান্তি ও নিরাপত্তার সঙ্গে জীবনযাপন করতে পারবে। একই সঙ্গে তারা প্রত্যাশা করেন, বাংলাদেশে এ ধরনের মর্মান্তিক ঘটনা আর কখনও ঘটবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট