মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
৪০ কেজি ওজনের ত্রিশূলসহ যুবক গ্রেপ্তার রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন

ফরিদপুরে বাসন্তী পূজা উপলক্ষে পাঁচ দিনব্যাপী আয়োজন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

 

ফরিদপুর শহরের মুজিব সড়কের পুরাতন কালী মন্দিরে শ্রী শ্রী বাসন্তী দেবীর পূজা উপলক্ষে পাঁচ দিনব্যাপী ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ফরিদপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে এ পূজার আয়োজন করা হয়।

 

আয়োজকেরা জানান, বসন্তের শেষ লগ্নে দেশ ও জাতির মঙ্গল কামনায় এই পূজার আয়োজন করা হয়েছে। পূজা মণ্ডপে ভক্তদের উপস্থিতিতে ধর্মীয় নানা আচার-অনুষ্ঠান পালনের পাশাপাশি সাংস্কৃতিক আয়োজনও থাকবে। সত্য সনাতন টিভি

 

অনুষ্ঠানসূচি অনুযায়ী, আগামী ২৩ মার্চ সোমবার পঞ্চমী তিথিতে দেবীর নৌকায় আগমনের মধ্য দিয়ে পূজা কার্যক্রমের সূচনা হবে। ২৪ মার্চ মঙ্গলবার মহাষষ্ঠী তিথিতে সন্ধ্যায় শ্রী শ্রী বাসন্তী দেবীর আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠিত হবে। একই দিন সন্ধ্যা ৬টায় শ্রীমদ্ভগবদ গীতাপাঠ এবং সন্ধ্যা ৭ ঘটিকায় গুণীজন সংবর্ধনার আয়োজন রাখা হয়েছে।

 

২৫ মার্চ বুধবার মহাসপ্তমীতে দেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, কল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা অনুষ্ঠিত হবে। ২৬ মার্চ বৃহস্পতিবার মহাঅষ্টমী তিথিতে সন্ধ্যা ৭ ঘটিকায় প্রসাদ বিতরণ করা হবে।

 

২৭ মার্চ শুক্রবার মহানবমী উপলক্ষে সন্ধ্যা সাড়ে ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরে ২৮ মার্চ শনিবার দশমী তিথিতে দশমীবিহিত পূজা সমাপনান্তে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। সত্য সনাতন টিভি

 

পূজা আয়োজন কমিটির সভাপতি কুশল চক্রবর্তী (দ্বীপ) ও সাধারণ সম্পাদক নিতাই রায় সকল ভক্ত ও শুভানুধ্যায়ীদের পূজা মণ্ডপে উপস্থিত থেকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews