শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানগর পূজা কমিটির নতুন নেতৃত্বকে ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘের শুভেচ্ছা রাঙ্গুনিয়ায় ‘চন্দ্রলোক’ ভাবনায় গণেশ চতুর্থীর আয়োজন, প্রতিমা গড়ছেন তমল পাল নাসিরনগরে সংখ্যালঘু পরিবারকে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ, টয়লেট-পানির পথও বন্ধ আলিফ হত্যা মামলায় সাক্ষ্য দিলেন প্রত্যক্ষদর্শী, চিন্ময়ের জামিন নাকচ দিল্লির প্রেসক্লাবে মোদির প্রতিকৃতিতে পূজা, মন্দির নির্মাণের ঘোষণা কক্সবাজার থেকে সাইকেলে নেপাল পাড়ি দিচ্ছেন কাপ্তাইয়ের বীর কুমার কলকাতায় দুর্গাপূজার প্রস্তুতি জোরকদমে, বৃষ্টি ও মূল্যবৃদ্ধিতে দুশ্চিন্তায় প্রতিমাশিল্পীরা গাজীরহাটে বিদ্যালয়ের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় দশম শ্রেণির ছাত্রী উদ্ধার মাথায় ঘোমটা দিয়ে ইসকন মন্দিরে সানি লিওন চন্দ্রনাথ ধাম ও মহন্ত এস্টেটের নিরাপত্তায় ৫০ পুলিশ সদস্য মোতায়েনের আবেদন

ভিডিও ফাঁসের হুমকি দিয়ে নারীকে ব্ল্যাকমেইল, ফটিকছড়িতে গ্রেপ্তার ৬

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর এলাকায় এক নারীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

 

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে ভুক্তভোগী নারী বাদী হয়ে ভূজপুর থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ভূজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে এজাহারভুক্ত ছয়জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দেবাশীষ চক্রবর্তী আশিস, জিকু দে, রনি দে, জয় দে, রিমন শীল ও দিপু চন্দ্র।

 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী চার সন্তানের জননী। প্রায় দুই থেকে আড়াই বছর আগে প্রধান আসামি দেবাশীষ চক্রবর্তী ওরফে আশিস (২৬) নিয়মিত তাদের বাড়িতে যাতায়াত করতেন। ওই সময় কৌশলে নারীর ব্যবহৃত মুঠোফোন থেকে তাঁর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও নিজের মোবাইলে সংরক্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। সত্য সনাতন টিভি

 

পরবর্তীতে ওই ছবি ও ভিডিও অন্য অভিযুক্তদের কাছেও ছড়িয়ে দেওয়া হয়। এরপর তারা ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে ওই নারীকে ব্ল্যাকমেইল করতে শুরু করেন। মানসম্মানের ভয়ে প্রথমে তিনি অভিযুক্তদের ৭০ হাজার টাকা দেন। কিন্তু তাতেও থামেননি তারা। পরে আরও ৫০ হাজার টাকা দাবি করলে বাধ্য হয়ে তিনি থানায় মামলা করেন।

 

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews