1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বাগীশ্বরী সংগীতালয়ের ২১ বছর পূর্তিতে অর্ধশত শিক্ষকদের সংবর্ধনা ও বর্ণাঢ্য সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত। বাংলাদেশ গীতা পরিষদের উদ্যোগে দক্ষিণ সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া গীতা ও স্ট্যান্ড বিতরণ সন্দ্বীপে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও লুটপাটের অভিযোগ, বিচার নিয়ে চাপের অভিযোগ কৈবল্যধামে শ্রীনাম বিতরণ,আধ্যাত্মিক মিলনমেলায় ভক্তদের ঢল বাড়ি যাওয়ার পথে নিখোঁজ কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর, ১ দিন পর মরদেহ উদ্ধার একই পরিবার থেকে তিনজন সংসদে,সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন নিপুণ রায় পটিয়ায় একই মন্দিরে ফের চুরি, ছয় মাসে দ্বিতীয়বার নয়ন সাধু হত্যা ও সংখ্যালঘু নিরাপত্তা ইস্যুতে (বিএসপি) মানববন্ধন আন্দরকিল্লায় গীতাধ্বনির আয়োজনে অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা পূজা উদযাপন ফ্রন্টের নেতা অনিক দাসের বাবার মৃত্যুতে শোক প্রকাশ।

পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল পাথরের প্রাচীন হিন্দু দেবতার মূর্তি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় একটি পুকুর থেকে পাথরের তৈরি প্রাচীন আকৃতির একটি মূর্তি উদ্ধার হয়েছে। পুকুরে সেচ দিয়ে মাছ ধরার সময় জেলেদের জালে হঠাৎ মূর্তিটি উঠে এলে এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়। পরে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মূর্তিটি হিন্দু কোন দেবতার মূর্তি।

গত ৮ মার্চ রোববার রাতে উপজেলার বড়চওনা এলাকার ‘মোঠের পুকুর’ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। সত্য সনাতন টিভি

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে ভেকু দিয়ে পুকুরটি খনন করা হয়। পরে সেখানে মাছ চাষ শুরু হয়। রোববার দিনভর পুকুরে সেচ দিয়ে মাছ ধরার সময় জেলেদের জালে হঠাৎ একটি পাথরের মূর্তি উঠে আসে। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ পুকুরপাড়ে ভিড় করেন।

বড়চওনা উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সমীর কুমার ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন্নাহার শিলা রাত প্রায় ১২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে স্থানীয়দের কাছ থেকে মূর্তিটি জব্দ করে উপজেলা প্রশাসনের হেফাজতে নেওয়া হয়।

স্থানীয়দের ধারণা, উদ্ধার হওয়া মূর্তিটি প্রাচীন আমলের এবং এটি কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন হতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে মূর্তিটির প্রকৃত ইতিহাস ও গুরুত্ব নির্ধারণ করবে বলে সচেতন মহল আশা প্রকাশ করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট