রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

অবশেষে সন্ধান মিলেছে ফরিদপুরের ‌হিন্দু কিশোরী নিরুপমা সিকদারের।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

ফরিদপুর সদর উপজেলার পূর্ব আলিয়াবাদ এলাকা থেকে নিখোঁজ হওয়া নিরুপমা শিকদার (১২) নামে হিন্দু কিশোরীকে কুমিল্লা থেকে উদ্ধার করেছে তার পরিবার।

 

জানা যায়, গত সোমবার সকালে নিরুপমা শিকদার নিজ বাড়ি থেকে কাউকে কিছু না জানিয়ে বের হয়ে যায়। পরে সে আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।

 

এ ঘটনায় সোমবার রাত ১১টার দিকে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার মা। জিডি করার পর প্রায় দেড় ঘণ্টার মধ্যে কুমিল্লা থেকে ফোনে জানানো হয় যে, নিরুপমা তার সহপাঠী জিনিয়ার সঙ্গে সেখানে বেড়াতে গেছে এবং সে নিরাপদে রয়েছে।

 

পরবর্তীতে মঙ্গলবার পরিবারের সদস্যরা কুমিল্লায় গিয়ে নিরুপমাকে সুস্থ অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। বর্তমানে সে সুস্থ আছে বলে জানিয়েছেন তার মা।

 

নিরুপমা শিকদার পূর্ব আলিয়াবাদ এলাকার নির্মল শিকদার ও স্মৃতি শিকদারের একমাত্র কন্যা। সে কোনো মোবাইল ফোন ব্যবহার করত না বলেও জানা গেছে।

 

এ ঘটনায় করা জিডি (নং-৭৪, তারিখ: ০১ জুন ২০২৬) পরে পরিবারের পক্ষ থেকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে কোতোয়ালি থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews