শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

অসহায় বৃদ্ধ মা ও দুই প্রতিবন্ধী মেয়ের বাঁচার আকুতি।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার চরনিকলা গ্রামের এক অসহায় পরিবার দীর্ঘদিন ধরে চরম মানবিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছে। পরিবারের বৃদ্ধা মা ললিতা রাজবংশী এবং তাঁর দুই প্রতিবন্ধী মেয়ে শুংকু রাজবংশী ও মিনু রাজবংশী দারিদ্র্য ও অসহায়ত্বের সঙ্গে প্রতিনিয়ত সংগ্রাম করে বেঁচে আছেন।

 

জানা গেছে, পরিবারটির কোনো স্থায়ী আয়ের উৎস নেই। ফলে খাদ্য, চিকিৎসা, বাসস্থান ও নিত্যপ্রয়োজনীয় খরচ নির্বাহ করা তাদের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। দুই প্রতিবন্ধী মেয়ের দেখভাল এবং সংসারের ব্যয়ভার বহন করতে গিয়ে বৃদ্ধা মা ললিতা রাজবংশী অসহায় অবস্থার মধ্যে দিনাতিপাত করছেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারটির জীবনযাত্রার মান অত্যন্ত নাজুক। প্রয়োজনীয় চিকিৎসা ও পুষ্টির অভাবে তারা মানবেতর জীবনযাপন করছেন। এমন পরিস্থিতিতে সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি এবং মানবিক সংগঠনগুলোর সহযোগিতা একান্ত প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

 

এ বিষয়ে এলাকাবাসী জানান, সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে পরিবারটির দুর্দশা অনেকাংশে লাঘব হতে পারে। মানবিক সহায়তার মাধ্যমে এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

 

যোগাযোগ ও সহযোগিতার তথ্য

 

সৌরভ সরকার

গ্রাম: চরনিকলা, উপজেলা: ভুয়াপুর, জেলা: টাঙ্গাইল

 

মোবাইল: ০১৭৮২-৬৯০৪৩০

 

বিকাশ/নগদ/রকেট: ০১৯২৩-০২৮৩৭৭

 

ব্যাংক হিসাব:

Pubali Bank PLC

 

অ্যাকাউন্ট নাম: SONATAN ONLINE ACTIVIST FORUM

 

অ্যাকাউন্ট নম্বর: 6572101001673

 

শাখা: Lalpur Bazar Sub Branch, Brahmanbaria

 

মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়ে অসহায় এই পরিবারটির জীবনসংগ্রামে পাশে দাঁড়ানোর জন্য সমাজের সর্বস্তরের মানুষের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews