রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

প্রবীর সাহার প্রয়াণে মা ভবানী একতা সংঘের গভীর শোক ও সমবেদনা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

দক্ষিণ সাবেক রাঙ্গুনিয়ার সুপরিচিত সামাজিক ও ধর্মীয় সংগঠন মা ভবানী একতা সংঘ-এর পরিচালনা পরিষদের সদস্য আপন সাহা ও অনিক সাহার শ্রদ্ধেয় পিতা প্রবীর সাহা গত মঙ্গলবার বিকেল ৪টায় পরলোকগমন করেছেন। তাঁর মৃত্যুতে সংগঠনটির নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত এক শোকবার্তায় বলা হয়, প্রবীর সাহার প্রয়াণে তাঁর পরিবার শুধু একজন অভিভাবককেই হারায়নি, সমাজ হারিয়েছে একজন সৎ, বিনয়ী ও মানবিক ব্যক্তিত্বকে। তিনি ছিলেন পরিবার, আত্মীয়-স্বজন এবং পরিচিত মহলে অত্যন্ত শ্রদ্ধেয় ও স্নেহভাজন একজন মানুষ। তাঁর আন্তরিকতা, সৌজন্যবোধ এবং মানবিক গুণাবলি সকলের হৃদয়ে গভীরভাবে স্থান করে নিয়েছিল।

 

নেতৃবৃন্দ আরও বলেন, প্রবীর সাহার জীবনাদর্শ, সততা, পরোপকারিতা ও মানবিক মূল্যবোধ আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর কর্ম, চরিত্র ও স্মৃতিময় জীবন স্বজন, বন্ধু-বান্ধব এবং শুভানুধ্যায়ীদের হৃদয়ে চিরদিন অম্লান হয়ে থাকবে।

 

মা ভবানী একতা সংঘের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্য বিদেহী আত্মার পরম শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন। একই সঙ্গে পরম করুণাময়ের নিকট প্রার্থনা করা হয়েছে, তিনি যেন পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার মানসিক শক্তি, ধৈর্য ও সাহস দান করেন।

 

প্রবীর সাহার প্রয়াণে মা ভবানী একতা সংঘ গভীরভাবে শোকাহত। সংগঠনের পক্ষ থেকে তাঁর স্মৃতির প্রতি জানানো হয় বিনম্র শ্রদ্ধা।

 

ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews