1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে প্রাচীর তুলে জেলে পাড়ার পথ বন্ধ, প্রশাসনের হস্তক্ষেপে খুলল রাস্তা “নিজের ওপর অনেক অত্যাচার করেছি” অরিজিৎ সিংয়ের সংগ্রামের অজানা অধ্যায় ইমন কল্যাণ সঙ্গীত বিদ্যাপীঠের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য সংগীতানুষ্ঠান। অর্থ আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা কারাগারে কক্সবাজারে নয়ন সাধু হত্যার প্রতিবাদে পূজা উদযাপন পরিষদের বিক্ষোভ সন্ন্যাসী নয়ন দাস হত্যার প্রতিবাদে চট্টগ্রামে সমাবেশ, দোষীদের শাস্তির দাবি রাঙ্গুনিয়ায় শীল কল্যাণ সমিতির সম্মেলন,নতুন নেতৃত্বে পথচলা শুরু পরলোক গমন করেছেন মুক্তিযুদ্ধের ছবি তোলা রঘু রাই ময়মনসিংহে হিন্দু ছাত্র মহাজোটের নতুন কমিটি অনুমোদন বিয়ের প্রস্তাব ঘিরে অভিমান, আর এই অভিমানে আত্মহত্যা করলো শিক্ষার্থী লিপি

ফরিদপুরে পূজা উদযাপন ফ্রন্ট নেতার ওপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

ফরিদপুরের সালথা উপজেলায় পূজা উদযাপন ফ্রন্টের এক নেতার ওপর হামলা ও তাঁর বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। গত ৯ মার্চ ২০২৬ ইংরেজি সোমবার উপজেলার ভাওয়াল ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

হামলার শিকার সুকুমার মণ্ডল সালথা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি অভিযোগ করেন, ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল মাতুব্বরের নেতৃত্বে একদল ব্যক্তি তাঁর ওপর হামলা চালায় এবং বাড়িঘর ভাঙচুর করে। সত্য সনাতন টিভি

সুকুমার মণ্ডল বলেন, তিনি ও তাঁর পরিবার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার কারণেই তাঁদের ওপর হামলা চালানো হয়েছে বলে তিনি দাবি করেন। সত্য সনাতন টিভি

তিনি আরও অভিযোগ করেন, এর আগেও বিল্লাল মাতুব্বর তাঁর চার বিঘা জমির ফসল পুড়িয়ে দিয়েছেন এবং তাঁকে হত্যার হুমকি দিয়ে ভারতে পাঠিয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়েছেন। সত্য সনাতন টিভি

সুকুমার মণ্ডলের দাবি, তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের হওয়ায় তাঁর ওপর বারবার হামলা ও নির্যাতন করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ঘটনার বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সুকুমার মণ্ডল। তিনি বলেন, “আমি একজন হিন্দু এবং বাংলাদেশের নাগরিক। আমি চাই আমার পরিবার নিয়ে দেশে নিরাপদে বসবাস করতে।”

তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত বিল্লাল মাতুব্বরের বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে সালথা থানার সঙ্গে যোগাযোগ করা হলে পুলিশ জানায়, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট