সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের রথযাত্রায় রাধা-কৃষ্ণের রূপে দুই তরুণী, ভাইরাল ছবি শোকের মধ্যেও থামেনি দায়িত্ব, বাবার পথ ধরে হবিষ্যান্নের পোশাকেই অজগর উদ্ধার করলেন ছেলে চট্টগ্রামে বাংলাদেশ হিন্দু পরিষদের রথযাত্রা মহোৎসব সাদুল্লাপুরে অর্ধশত কণ্ঠে গীতা পাঠ ও রাধাকৃষ্ণ লীলা কীর্তন হরিদাস চন্দ্রের মুক্তির দাবিতে ঐক্য পরিষদের সমাবেশ ও বিক্ষোভ রথযাত্রার আয়োজন শেষে বন্যার্তদের পাশে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট বাঁশখালী উপজেলা শাখা বর্ণাঢ্য র‍্যালিতে চট্টগ্রামে রথযাত্রায় বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের অংশগ্রহণ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনন্য কৃতিত্ব: ট্যালেন্টপুলে বৃত্তি পেল বরগুনার যমজ তিন বোন রথযাত্রায় তৃষ্ণার্ত পুণ্যার্থীদের হাতে পানির বোতল তুলে দিয়ে প্রশংসায় ভাসছেন চট্টগ্রামের ব্যবসায়ী আরমান হোসেন রথযাত্রায় পরিবারের সদস্যরা, বাসায় একা ছিলেন গৃহবধূ; ঝালকাঠিতে মলিনা রায়ের মরদেহ উদ্ধার

আট বন্ধুর স্বপ্নের ব্যান্ড ‘পরমেশ্বর’, চট্টগ্রামে বাড়ছে জনপ্রিয়তা

  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামের কর্ণফুলী নদীর পাড়, কলেজ ক্যাম্পাস কিংবা শহরের অলিগলি অবসর পেলেই একসঙ্গে বসে গান করতেন কয়েকজন বন্ধু। কখনো আড্ডা, কখনো স্রেফ শখের গান। সেই শখ থেকেই জন্ম নেয় একটি ব্যান্ডদলের ভাবনা। হুট করেই শুরু, আর অল্প সময়ের মধ্যেই মিলেছে সাফল্য। মাত্র এক বছরের ব্যবধানে চট্টগ্রামে অনলাইন ও অফলাইনে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে কলেজপড়ুয়া আট শিক্ষার্থীর ব্যান্ডদল ‘পরমেশ্বর’।

শহর থেকে শুরু করে অজপাড়া গ্রামের অনুষ্ঠান যেখানেই যাচ্ছে ব্যান্ডটি, সেখানেই দর্শক-শ্রোতাদের মাতিয়ে তুলছেন প্রধান কণ্ঠশিল্পী অপূর্ব দাশ। তিনি চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী। মিরসরাইয়ের বাসিন্দা অপূর্ব ২০২৪ সাল থেকে চট্টগ্রাম শহরে বসবাস করছেন। আগে পরিবারের ওপর নির্ভরশীল থাকলেও গত এক বছর ধরে নিজের পড়াশোনা ও শহরের যাবতীয় খরচ বহন করছেন গান থেকে পাওয়া আয় দিয়ে। সত্য সনাতন টিভি

অপূর্বের নেতৃত্বে গড়ে ওঠা এই ব্যান্ডের সদস্যরাও সবাই শিক্ষার্থী। আনোয়ারা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী আদিত্য চক্রবর্তী ব্যান্ডটির ড্রামার ও ম্যানেজার। চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ডেভিড সেন লিড গিটারিস্ট। শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী অন্তু দাশ পারকাশনিস্ট হিসেবে রয়েছেন। ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাং (ইউএসটিসি)-এর মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রাহুল তালুকদার বেস গিটারিস্ট। ফটিকছড়ি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বর্ষণ আচার্য্য বাবু কিবোর্ডিস্ট। ওমরগনি এমইএইচ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী শুভজিৎ দে দ্বিতীয় লিড গিটারিস্ট এবং ইউএসটিসির সিএসআই বিভাগের শিক্ষার্থী অভ্রদীপ দাশ সাইড ভোকাল হিসেবে যুক্ত আছেন। সত্য সনাতন টিভি

২০২৫ সালে ব্যান্ডটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলেও গত বছরের ৮ সেপ্টেম্বর থেকে তারা নিয়মিত শহর ও গ্রামের বিভিন্ন অনুষ্ঠানে স্টেজ শো করতে শুরু করে। অল্প সময়েই সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের জনপ্রিয়তা বেড়েছে। ব্যান্ডটির অফিসিয়াল ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা ইতিমধ্যে ১২ হাজার ছাড়িয়েছে। তাদের গানের ভিডিওগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউও পেয়েছে।

ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী অপূর্ব দাশ বলেন, “মজার ছলে গান করতে করতে আজ আমরা একটি ভিন্নধারার ব্যান্ডদল হিসেবে দর্শক-শ্রোতাদের মনে জায়গা করে নিতে পেরেছি। ইতিমধ্যে অনেক লাইভ কনসার্ট করেছি এবং প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পাচ্ছি। গান থেকে যে আয় হচ্ছে, তা দিয়ে নিজেদের খরচ মেটানোর পাশাপাশি অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদেরও সহযোগিতা করার চেষ্টা করছি।”

বেস গিটারিস্ট রাহুল তালুকদার বলেন, “কখনো ভাবিনি ব্যান্ডে বাজাব। এখন সৃষ্টিকর্তার কৃপায় সেই সুযোগ পেয়েছি। আমরা সবাই শিক্ষার্থী, তাই পড়াশোনাকে অগ্রাধিকার দিয়েই সঙ্গীতচর্চা চালিয়ে যাচ্ছি।” সত্য সনাতন টিভি

ব্যান্ডদল ‘পরমেশ্বর’ তাদের সঙ্গীতে শাস্ত্রীয় গম্ভীরতা ও আধুনিক সুরের এক ভিন্নধর্মী মেলবন্ধন তুলে ধরছে। সনাতনী সংগীতকে অগ্রাধিকার দিয়ে তারা দেশাত্মবোধক ও ভক্তিমূলক গানও পরিবেশন করছেন। তাদের জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘জয় পরমেশ্বর’, ‘যাবো না… বাড়ি ফিরে যাবো না’, ‘এখনো সে বৃন্দাবনে’, ‘মধু মাখা কৃষ্ণ নাম একবার বল’, ‘এসো মা লক্ষ্মী’, ‘জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ’, ‘ও শিব নাচো রে’, ‘ও আমার দেশের মাটি’ এবং ‘আমি বাংলায় গান গাই’।

শখের আড্ডা থেকে শুরু হওয়া এই ব্যান্ড এখন ধীরে ধীরে সংগীতাঙ্গনে নিজেদের জায়গা করে নিচ্ছে। তাদের লক্ষ্য গান গেয়ে মানুষের মন জয় করা, আর সঙ্গীতের মাধ্যমে ভালো কিছু করার স্বপ্নকে সামনে এগিয়ে নেওয়া।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews