রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

দিনাজপুরে কিডনি রোগে আক্রান্ত রনি পাহাড়ী, চিকিৎসার খরচ জোগাতে চাই সকলের সহযোগিতা

  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৯৭ বার পড়া হয়েছে

দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার শহরগাছি হঠাৎপাড়া গ্রামে একটি জরাজীর্ণ ঘরে বসবাস আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশু রনি পাহাড়ীর (১০)। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা ও প্রস্রাবজনিত সংক্রমণে ভুগছে সে। অর্থাভাবে নিয়মিত চিকিৎসা করাতে না পারায় দিন দিন শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলে জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।

 

রনির বাবা রতন পাহাড়ী মারা গেছেন কয়েক বছর আগে। বর্তমানে মা-ই পরিবারের একমাত্র অভিভাবক। অল্প আয় আর অনিশ্চিত উপার্জনে সংসার চালানোই যেখানে কঠিন, সেখানে সন্তানের দীর্ঘমেয়াদি চিকিৎসার ব্যয় বহন করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না।

 

স্থানীয়দের সহায়তায় ইতিমধ্যে রনির প্রয়োজনীয় কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হয়েছে। গ্রামবাসীরা ১০, ২০ ও ৫০ টাকার ছোট ছোট অনুদান দিয়ে প্রায় ৩ হাজার ৫০০ টাকা সংগ্রহ করেন। তবে গত এক মাস ধরে নিয়মিত ওষুধ কেনা সম্ভব হয়নি।

 

পরিবারের দাবি, চিকিৎসকেরা পরামর্শ দিয়েছেন রনিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি ওয়ার্ডে ভর্তি করাতে পারলে তার অবস্থার উন্নতির সম্ভাবনা রয়েছে। কিন্তু ভর্তি ও পরবর্তী চিকিৎসার খরচ জোগানো তাদের পক্ষে দুঃসাধ্য হয়ে পড়েছে।

 

স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমরা সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করছি। কিন্তু বড় অঙ্কের টাকা প্রয়োজন। সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষ এগিয়ে এলে ছেলেটার চিকিৎসা সম্ভব হতে পারে।”

 

রনির পরিবারের কাছে কোনো মোবাইল ফোন নেই। প্রতিবেশী কানু চন্দ্রের মাধ্যমে সহায়তা পাঠানো যাচ্ছে। বিকাশ বা নগদ নম্বর: ০১৭৭২০৫৮৩৮০, রকেট নম্বর: ০১৭৭২০৫৮৩৮০৭।

 

রনির চিকিৎসায় সহায়তা করতে আগ্রহীদের কাছে স্থানীয়দের আবেদন, সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং বিষয়টি পরিচিতদের জানানো।

 

ফলো : সত্য সনাতন টিভি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews