রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

বগুড়ার আদমদীঘিতে শিব ও নারায়ণ মন্দিরের উদ্বোধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ২২৬ বার পড়া হয়েছে

বগুড়ার আদমদীঘী উপজেলার সান্তাহার পৌর শহরের চাবাগান এলাকায় হরিজন সম্প্রদায়ের উদ্যোগে নির্মিত শিব মন্দির ও নারায়ণ মন্দিরের উদ্বোধন করা হয়েছে। গত ১১ মার্চ ২০২৬ ইংরেজি রোজ বুধবার আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে মন্দির দুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

মন্দির নির্মাণে দাতা সদস্য হিসেবে সহযোগিতা করেছেন শ্রী বিজলি বাঁশফোড়, মহারানী বাঁশফোড় ও শ্রী রাজা বাবু। এছাড়া মন্দির কমিটির প্রধান উপদেষ্টা রতন মুখার্জির সার্বিক সহযোগিতায় নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। সত্য সনাতন টিভি

উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদীঘী উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক সৌরভ কুমার কর্মকার। এ সময় আরও উপস্থিত ছিলেন শান্ত বাঁশফোড়, সন্তোষ বাঁশফোড়, জীবন বাঁশফোড়, মিন্টু দাস, সোহেল বাঁশফোড়সহ হরিজন সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধন শেষে সৌরভ কুমার কর্মকার উপস্থিত ভক্তবৃন্দ ও হরিজন সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি তাদের ধর্মীয় কার্যক্রম পরিচালনায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

স্থানীয়রা জানান, নতুন এই দুটি মন্দির নির্মাণের ফলে এলাকার হরিজন সম্প্রদায়ের মানুষের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে আরও সুবিধা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews