1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সংবর্ধনায় মিশন কান্তি দত্ত। রাবিপ্রবিতে সনাতনী শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত। গুরুকুল বৈদিক বিদ্যাপীঠের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও সনাতনী মহাসম্মেলন। দীপুর মরদেহ নিয়ে স্লোগান-উস্কানির অভিযোগে গ্রেপ্তার আরও দুজন বগুড়ার সারিয়াকান্দিতে কোচিং সেন্টার পরিচালককে হত্যা কক্সবাজারে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী গণেশ পালকে খুন ফারাবীর বিচারের দাবিতে ঢাকায় হিন্দু শিক্ষার্থীদের বিক্ষোভ শিশুদের ধর্মীয় শিক্ষায় গীতা স্কুল উদ্বোধন করলো সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন মধ্যপ্রাচ্যে যুদ্ধাবসান ও বিশ্বশান্তি কামনায় চট্টগ্রামে প্রার্থনা ও মহামৃত্যুঞ্জয় মন্ত্রপাঠ ক্লাব নয়, মন্দিরে বিয়ের আহ্বান,বৈদিক পবিত্রতায় দাম্পত্য শুরুর পরামর্শ

দীপুর মরদেহ নিয়ে স্লোগান-উস্কানির অভিযোগে গ্রেপ্তার আরও দুজন

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ভালুকায় আলোচিত দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার রাতে পৃথক অভিযান চালিয়ে ভালুকার দুই এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ভালুকা উপজেলার বাটাজোর ডাকুরিয়া এলাকার সিয়াম আহম্মেদ (১৯) এবং হবিরবাড়ী ইউনিয়নের কড়ইতলা মোড় এলাকার আব্দুল্লাহ (২৮)। সত্য সনাতন টিভি

 

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন।

 

পুলিশ জানায়, দীপু চন্দ্র দাস হত্যার ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়। এর ধারাবাহিকতায় বুধবার রাত সাড়ে আটটার দিকে বাটাজোর ডাকুরিয়া এলাকা থেকে সিয়ামকে এবং রাত ১০টার দিকে জামিরদিয়া এলাকা থেকে আবদুল্লাহকে গ্রেপ্তার করা হয়। সত্য সনাতন টিভি

 

প্রাথমিক তদন্তের তথ্য অনুযায়ী, ঘটনার দিন স্কয়ার মাস্টারবাড়ি এলাকার প্রধান সড়কের পাশে একটি গাছে দীপু চন্দ্র দাসের মরদেহ ঝুলন্ত অবস্থায় ছিল। ওই সময় গ্রেপ্তার দুই ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পুলিশ বলছে, তারা রশি টেনে মরদেহ ঘিরে স্লোগান দেন এবং উপস্থিত জনতাকে উত্তেজিত করেন। এছাড়া উস্কানি দিয়ে মরদেহের ওপর নির্যাতন চালানোর ক্ষেত্রেও তারা সক্রিয় ভূমিকা রাখেন বলে অভিযোগ রয়েছে।

 

অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত মোট ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ১২ জন আদালতে নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

 

পুলিশ বলছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট