1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবসান ও বিশ্বশান্তি কামনায় চট্টগ্রামে প্রার্থনা ও মহামৃত্যুঞ্জয় মন্ত্রপাঠ

নিজস্ব প্রতিবেদক : জয় দাশ | চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসান, বিশ্বশান্তি প্রতিষ্ঠা এবং প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় চট্টগ্রামে প্রার্থনা ও মহামৃত্যুঞ্জয় মন্ত্রপাঠের আয়োজন করা হয়েছে।

আজ ০৭ ই মার্চ সন্ধ্যা ৬ ঘটিকায় নগরের শ্রী শ্রী চট্টেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে এ ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হবে। এর আয়োজন করেছে বাংলাদেশ সনাতন ফাউন্ডেশন। সত্য সনাতন টিভি

আয়োজকেরা জানান, বর্তমান বিশ্বে অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি মানুষের মধ্যে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বশান্তির জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে মানবকল্যাণ, যুদ্ধের অবসান এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠার কামনায় সমবেত প্রার্থনা ও মহামৃত্যুঞ্জয় মন্ত্রপাঠের উদ্যোগ নেওয়া হয়েছে।

একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের সুস্থতা, নিরাপত্তা ও দীর্ঘায়ুর জন্যও বিশেষ প্রার্থনা করা হবে।

বাংলাদেশ সনাতন ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মীয় ও মানবিক চেতনা থেকে এই আয়োজন করা হয়েছে। এতে সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। সত্য সনাতন টিভি

আয়োজকেরা শান্তি ও মানবকল্যাণের এই প্রার্থনায় নগরবাসীকে অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট