1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অবশেষে সন্ধান মিলেছে ফরিদপুরের ‌হিন্দু কিশোরী নিরুপমা সিকদারের। লাখাইয়ে ধর্মীয় স্থাপনায় মল লেপনের অভিযোগ, এলাকায় ক্ষোভ।। অসহায় বৃদ্ধ মা ও দুই প্রতিবন্ধী মেয়ের বাঁচার আকুতি। অভয়নগরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের। ফরিদপুরে নিরুপমা শিকদার নামে হিন্দু কিশোরী নিখোঁজ। বারদীতে লোকনাথ বাবার তিরোধান উৎসবে তীর্থযাত্রায় নড়িয়া-ঘড়িষার যুব সংঘ। দলদলি চা বাগানে ইসকন ইয়ূথ ফোরামের কৃষ্ণভাবনামৃত প্রচার ও কুইজ প্রতিযোগিতা ফরিদপুরে শ্রীবাস চন্দ্র বিশ্বাস নামে এক সনাতনী কিশোর নিখোঁজ। দুর্জয় দাশগুপ্তের বক্তব্যের সমালোচনা করে সুস্মিতা করের ফেইসবুক পোস্ট। গীতা প্রচার ফাউন্ডেশনের নতুন পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত।

চট্টগ্রামের সাগরিকায় আকাশ দাস হত্যার চার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : জয় দাশ | চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামে আকাশ দাশ নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার নগরীর বিভিন্ন এলাকা, সীতাকুণ্ড ও গাইবান্ধায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। রোববার বিষয়টি নিশ্চিত করেছে পাহাড়তলী থানা পুলিশ ও র‌্যাব-৭।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুড়িগ্রাম সদর থানার সমির ব্যাপারী বাড়ির আব্দুল হাকিম মাঝির ছেলে নাজমুল হুদা রিয়াজ, কিশোরগঞ্জের নিকলি থানার দামপাড়া এলাকার মো. মহসিন, সীতাকুণ্ডের জাহাঙ্গীরের ছেলে সৈকত এবং নোয়াখালীর চরজব্বর থানার পশ্চিম জাহাজমারা এলাকার মেজবাহ উদ্দিনের ছেলে রেদুয়ান হোসেন বিজয়। এর মধ্যে বিজয় ছাড়া বাকি তিনজন এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ। সত্য সনাতন টিভি

 

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় এসটেক ফ্যাক্টরির সামনে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মাইকেল নামে এক কর্মীকে সেখান থেকে টেনে নিয়ে যান নাজমুল, রিয়াদ ও রায়হান। ঘটনাটি দেখে সহকর্মীদের নিয়ে সেখানে ছুটে যান আকাশ দাশ। এ সময় তাঁর সঙ্গে অভিযুক্তদের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।

 

একপর্যায়ে রায়হান ছুরি দিয়ে আকাশ দাশকে আঘাত করে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

ঘটনার পর থেকেই জড়িতদের ধরতে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। পলাতক রায়হানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট