রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন

বগুড়ার সারিয়াকান্দিতে কোচিং সেন্টার পরিচালককে হত্যা

  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

 

বগুড়ার সারিয়াকান্দিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে চয়ন রাজভর (৪০) নামে এক কোচিং সেন্টার পরিচালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার ফুলবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষে তাঁর ভাইসহ আরও দুজন আহত হয়েছেন।

 

নিহত চয়ন রাজভর উপজেলার ফুলবাড়ি উত্তরপাড়া এলাকার তুলা রাম রাজভরের ছেলে। তিনি স্থানীয় ‘ফুলবাড়ি দ্য নিউ কনটেস্ট কোচিং সেন্টার’-এর পরিচালক ছিলেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলবাড়ি বাজার এলাকার একটি জমি নিয়ে চয়ন রাজভরের সঙ্গে প্রতিপক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার রাতে তারাবিহ নামাজের পর ওই জমিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা–কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষ শাহিন ফকির ও তাঁর ছেলেরা দেশীয় অস্ত্র নিয়ে চয়নের ওপর হামলা চালায়। এ সময় চয়নের বুকে ছুরিকাঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

 

স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনায় চয়নের ভাই নয়ন রাজভর ও প্রতিপক্ষের আমিনুর ফকির আহত হয়েছেন। গুরুতর আহত নয়ন রাজভরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমিনুর ফকির সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। সত্য সনাতন টিভি

 

পুলিশ জানায়, ঘটনার পর রাতেই গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপারসহ থানা-পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। সত্য সনাতন টিভি

 

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত শাহিন ফকির ও তাঁর ছেলেদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

 

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews