শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানগর পূজা কমিটির নতুন নেতৃত্বকে ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘের শুভেচ্ছা রাঙ্গুনিয়ায় ‘চন্দ্রলোক’ ভাবনায় গণেশ চতুর্থীর আয়োজন, প্রতিমা গড়ছেন তমল পাল নাসিরনগরে সংখ্যালঘু পরিবারকে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ, টয়লেট-পানির পথও বন্ধ আলিফ হত্যা মামলায় সাক্ষ্য দিলেন প্রত্যক্ষদর্শী, চিন্ময়ের জামিন নাকচ দিল্লির প্রেসক্লাবে মোদির প্রতিকৃতিতে পূজা, মন্দির নির্মাণের ঘোষণা কক্সবাজার থেকে সাইকেলে নেপাল পাড়ি দিচ্ছেন কাপ্তাইয়ের বীর কুমার কলকাতায় দুর্গাপূজার প্রস্তুতি জোরকদমে, বৃষ্টি ও মূল্যবৃদ্ধিতে দুশ্চিন্তায় প্রতিমাশিল্পীরা গাজীরহাটে বিদ্যালয়ের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় দশম শ্রেণির ছাত্রী উদ্ধার মাথায় ঘোমটা দিয়ে ইসকন মন্দিরে সানি লিওন চন্দ্রনাথ ধাম ও মহন্ত এস্টেটের নিরাপত্তায় ৫০ পুলিশ সদস্য মোতায়েনের আবেদন

ব্রাহ্মণবাড়িয়া মোহনলাল জিউর মন্দিরের সম্পত্তি উদ্ধারে এমপি রুমিন ফারহানার আইনি সহায়তার আশ্বাস।

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল গ্রামে শ্রী শ্রী মোহন লাল জিউর মন্দিরের সম্পত্তি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন স্থানীয়রা। ঘটনার পর ভুক্তভোগীদের আইনি সহায়তা দিতে তিন সদস্যের আইনজীবী কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। সত্য সনাতন টিভি

 

বৃহস্পতিবার দুপুরে তাঁর ব্যক্তিগত সহকারী জাকির হোসেন চৌধুরী ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান, হামলার শিকার ব্যক্তিদের পাশে দাঁড়িয়ে আইনি সহায়তা নিশ্চিত করতে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন আহমেদ, রনি সাহা ও অ্যাডভোকেট মনোয়ার হোসেন রাসেল। সত্য সনাতন টিভি

 

পোস্টে বলা হয়, কমিটি ঘটনাটির সার্বিক দিক পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে। পাশাপাশি ভুক্তভোগীদের আইনি পরামর্শ প্রদান, আদালতে প্রতিনিধিত্ব এবং সংশ্লিষ্ট সব ধরনের সহযোগিতা করবে। সংশ্লিষ্ট পক্ষের আগ্রহীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ ২৭ ফেব্রুয়ারি দুপুর ১২টার মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কমিটির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। সত্য সনাতন টিভি

 

স্থানীয় সূত্রে জানা গেছে, অরুয়াইল গ্রামের শ্রী শ্রী মোহন লাল জিউর মন্দিরের সম্পত্তি নিয়ে প্রতিবেশী সহিদ মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা চলমান রয়েছে। অভিযোগ আছে, সম্প্রতি বিবাদমান জায়গা ও খাল বালু ও মাটি ফেলে ভরাট করে দখলের চেষ্টা করা হয়। সত্য সনাতন টিভি

 

এ ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরে মন্দির প্রাঙ্গণ থেকে নারী-পুরুষের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে দখল হয়ে যাওয়া স্থানে মানববন্ধনের চেষ্টা করলে বাধার মুখে পড়ে। একপর্যায়ে কয়েকজন বিক্ষোভকারীর ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হলে অন্তত ১০ জন আহত হন বলে দাবি করেন প্রত্যক্ষদর্শীরা। আহত ব্যক্তিরা সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

 

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

এদিকে, বিরোধের জেরে সৃষ্ট অস্থিরতা নিরসনে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews