বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
২০০ বছরের ঐতিহ্যবাহী সিদ্ধিরগঞ্জ শ্মশানের পক্ষে আদালতের রায়, উন্নয়নকাজে আর বাধা নেই মাহিলারা সরকার মঠ: ইতিহাস, স্থাপত্য ও লোকবিশ্বাসের অনন্য সাক্ষী সূর্য সেনের সহযোদ্ধা অনুরূপচন্দ্র: ইতিহাসের আড়ালে থাকা এক বিপ্লবীর গল্প ধর্ম অবমাননার অভিযোগে দীপ্ত রায় গ্রেপ্তার; বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও মন্দিরে হামলার অভিযো দূর্জয় দাসের জন্মদিনে অনাথ শিশুদের মাঝে খাবার বিতরণ বরিশাল মহাশ্মশানে শেষযাত্রার জন্য পরিবহণ সুবিধা, সনাতনী সমাজে প্রশংসার জোয়ার বিয়ের আগের দিন হবু কনেসহ মা-বাবার মরদেহ উদ্ধার, হয়রানির অভিযোগে তদন্তে পুলিশ ‘হরে কৃষ্ণ’ ধ্বনিতে মুখর নিউ বৃন্দাবন: যুক্তরাষ্ট্রে হাজারো ভক্তের মিলনমেলায় ঐতিহ্যবাহী কীর্তন উৎসব ববি শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও শাস্তি চেয়ে সমাবেশ

ময়মনসিংহে দীপু হত্যাকান্ডে স্লোগানদাতা রাজিব গ্রেপ্তার

  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ভালুকায় এক গার্মেন্টস শ্রমিককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন দেওয়ার ঘটনায় স্লোগান দিয়ে উসকানি দেওয়ার অভিযোগে মো. রাজিব (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ২২ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

শনিবার (২৪ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে জেলা পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে একই দিন বিকেল ৫টার দিকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার নগর হাউলা এলাকা থেকে রাজিবকে গ্রেপ্তার করা হয়। সত্য সনাতন টিভি

 

গ্রেপ্তার রাজিব ভালুকা উপজেলার কাশর পূর্বপাড়া এলাকার বাসিন্দা। তিনি সেহরাব উদ্দিনের ছেলে।

 

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার সময় রাজিব ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং সক্রিয়ভাবে অংশ নেন। দিপু চন্দ্র দাসের মরদেহ রশি দিয়ে গাছে ঝুলিয়ে রাখা অবস্থায় তিনি স্লোগান দিয়ে উত্তেজিত জনতাকে উসকে দেন। পাশাপাশি নিহতের মরদেহের ওপর সংঘটিত অমানবিক নির্যাতনে সহযোগিতা করেন বলেও অভিযোগ রয়েছে। সত্য সনাতন টিভি

 

গত ১৮ ডিসেম্বর রাতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে উত্তেজিত জনতা দিপু চন্দ্র দাসকে গণপিটুনি দিয়ে হত্যা করে। পরে তাঁর মরদেহ বিবস্ত্র করে গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনার পরদিন, ১৯ ডিসেম্বর নিহতের ছোট ভাই অপু দাস বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে ভালুকা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

পুলিশ জানায়, মামলার তদন্তে এখন পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। সত্য সনাতন টিভি

 

নিহত দিপু চন্দ্র দাস ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার মোকামিয়া কান্দা গ্রামের বাসিন্দা। তিনি রবি চন্দ্র দাসের ছেলে। গত দুই বছর ধরে ভালুকার জামিরদিয়া এলাকায় অবস্থিত পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড নামের একটি গার্মেন্টস কারখানায় কাজ করছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews