1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বুধবার, ২৭ মে ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রেমের টানে ঘড় বাঁধলেন তজিম্মুদ্দিন থানার দুই সনাতনী তরুণ তরুণী। বেতারে উপস্থাপকদের পোশাকবিধি ঘিরে বিতর্ক, সামাজিক মাধ্যমে আলোচনা তুঙ্গে। ভারত যা চাইবে, তা-ই পাবে: মোদিকে নিয়ে ট্রাম্পের প্রশংসা গাবতলীতে গৃহবধূ রিতা মজুমদার হত্যা মামলায় গ্রেপ্তার ২ শ্রীমান অমল কৃষ্ণ দাস প্রভু (ড. অভিনব গ্রোভার)-এর জীবন, সাধনা ও বৈজ্ঞানিক অর্জন। রাশিয়ায় আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে রূপকথা রায়ের স্বর্ণজয়। প্রযুক্তিকে মানবসেবায় রূপ দিতে প্রীতম পালের বায়োনিক হাত উদ্যোগ। কান্তি বন্ধু ব্রহ্মচারী মহারাজের সঙ্গে হিন্দু ছাত্র পরিষদের সাক্ষাৎ। আদমদীঘিতে ৭ ফুট উচ্চতার গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চট্টগ্রামে সনাতনী ধর্মীয় রক ব্যান্ড ‘টিম শ্রীকৃষ্ণ’-এর জমকালো আত্মপ্রকাশ।

কুড়িগ্রামে দুটি প্রাচীন মন্দিরে দুর্ধর্ষ চুরি।

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রাম প্রতিনিধি |অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের উলিপুর উপজেলার মুন্সিবাড়ী জমিদারবাড়ি এলাকায় অবস্থিত দুটি প্রাচীন ও ঐতিহ্যবাহী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোরের মধ্যে কোনো এক সময়ে দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে মূল্যবান প্রতিমা ও পূজার সামগ্রী চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

 

মন্দির কমিটির সদস্যদের তথ্য অনুযায়ী, ধরনীবাড়ী ইউনিয়নের মুন্সিবাড়ী চত্বরে অবস্থিত লক্ষ্মী নারায়ণ জিও মন্দির এবং গৌড়-নিতাই মন্দিরে এ চুরি সংঘটিত হয়। বুধবার সকালে পূজা দিতে এসে পুরোহিত ও স্থানীয় বাসিন্দারা মন্দিরের দরজা খোলা এবং ভেতরের সামগ্রী এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে খোঁজ নিয়ে চুরির বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

 

লক্ষ্মী নারায়ণ জিও মন্দির থেকে একটি পূজার ঘণ্টা, একটি কাঁসর, একটি শঙ্খ ও একটি করতাল চুরি হয়েছে। অন্যদিকে গৌড়-নিতাই মন্দির থেকে কাঁসার তৈরি প্রায় ৫০০ গ্রাম ওজনের একটি গোপালের প্রতিমা এবং প্রায় এক কেজি ওজনের গৌড়-নিতাইয়ের দুটি মূর্তি নিয়ে যায় চোরেরা। চুরি হওয়া সামগ্রীগুলোর আর্থিক মূল্য ছাড়াও রয়েছে উল্লেখযোগ্য ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্ব।

 

স্থানীয়দের ভাষ্য, মন্দির দুটি বহু বছরের পুরোনো এবং এলাকার ঐতিহ্যের অংশ হিসেবে পরিচিত। এমন ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত চোরদের শনাক্ত করে চুরি হওয়া প্রতিমা ও সামগ্রী উদ্ধারের দাবি জানিয়েছেন তারা।

 

লক্ষ্মী নারায়ণ জিও মন্দির কমিটির সভাপতি গৌরঙ্গ চন্দ্র সরকার বলেন, মন্দিরের পুরোহিত পঙ্গ চন্দ্র মোহন্ত বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। এ ঘটনায় কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট সন্দেহ না থাকলেও প্রশাসনের দ্রুত তদন্ত ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তিনি।

 

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ ইবনে সিদ্দিক জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট