1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অভিযানে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে এএসআই রুপম দে’র মৃত্যু ৫৩১ বছরের ঐতিহ্যে মুখর শেখরনগর, ইছামতীর তীরে কালীপূজায় ভক্তসমাগম মঠবাড়িয়ায় স্কুলছাত্রী বৃন্তিকা প্রমী’র ঝুলন্ত মরদেহ উদ্ধার, কারণ অজানা ফটিকছড়িতে দগ্ধ সীমা দাসের পাশে মানবিক সহায়তা, আবারও অর্থ পৌঁছে দিলেন অন্তর রায়। বিএনপির সংরক্ষিত নারী আসনে আলোচনায় অপর্ণা রায় দাস। শ্রীমঙ্গলে শ্রীরাম নবমী উদযাপন, পুষ্পাঞ্জলি ও সাংস্কৃতিক আয়োজনে মুখরিত হবে দিন। দক্ষিণ কাট্টলীতে ৯৪ বছরের ঐতিহ্যে শুরু হচ্ছে বাসন্তী পূজা মাস্টারদা সূর্য সেনের জন্মবার্ষিকী আজ: স্বাধীনতার অগ্নিযুগের এক অমর নায়কের স্মরণে জাতি। রামনবমী উপলক্ষে গোঁসাইপাড়ায় তিন দিনব্যাপী ধর্মীয় আয়োজন। ত্রিপুরা পরিবারের আচার-সংস্কৃতিতে প্রত্যাবর্তন, রথিচন্দ্র কারবারি পাড়ায় মন্দির স্থাপন।

পটিয়ার কৃতী সন্তান রাজসমৃদ্ধ চক্রবর্তী উচ্চাঙ্গ নৃত্যে দেশসেরা দ্বিতীয় স্থান অর্জন করেছে।

নিজস্ব প্রতিবেদন : জয় দাশ | চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃতী সন্তান রাজসমৃদ্ধ চক্রবর্তী উচ্চাঙ্গ নৃত্যে জাতীয় পর্যায়ে অসাধারণ সাফল্য অর্জন করে গর্বিত করেছে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও পুরো চট্টগ্রাম অঞ্চলকে। সারা বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় সে উচ্চাঙ্গ নৃত্য (খ শাখা) তে দ্বিতীয় স্থান অধিকার করে দেশসেরা শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান নিশ্চিত করেছে।

উল্লেখ্য, জাতীয় পর্যায়ের এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় অংশগ্রহণের আগে রাজসমৃদ্ধ চক্রবর্তী চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে উত্তীর্ণ হয়। বিভাগীয় পর্যায়ে তার নৃত্য পরিবেশনা বিচারকমণ্ডলীর ভূয়সী প্রশংসা অর্জন করে এবং শৈল্পিক দক্ষতা, তাল, লয়, অঙ্গভঙ্গির শুদ্ধতা ও উপস্থাপনার নান্দনিকতায় সে সবার দৃষ্টি কাড়ে।

বর্তমানে রাজসমৃদ্ধ চক্রবর্তী চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে দশম শ্রেণীর একজন নিয়মিত শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি সে দীর্ঘদিন ধরে উচ্চাঙ্গ নৃত্যের চর্চা করে আসছে। শিক্ষাজীবনের সঙ্গে শিল্পচর্চার এমন সমন্বয় তার মেধা, অধ্যবসায় ও শৃঙ্খলার পরিচয় বহন করে।

রাজসমৃদ্ধ চক্রবর্তী আমাদের শিল্পকলা একাডেমী চট্টগ্রাম-এর সদ্য নিয়োগপ্রাপ্ত “তরুণ চক্রবর্তী ” দাদার বড় ছেলে। পারিবারিকভাবেই শিল্প ও সংস্কৃতির আবহে বেড়ে ওঠায় ছোটবেলা থেকেই নৃত্যের প্রতি তার আগ্রহ তৈরি হয়। নিয়মিত অনুশীলন, গুরুজনদের দিকনির্দেশনা এবং পরিবার ও প্রতিষ্ঠানের সহযোগিতাই তাকে এই সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে।

তার এই গৌরবোজ্জ্বল অর্জনে শিল্পকলা একাডেমী চট্টগ্রাম ফ্যান গ্রুপ এর পক্ষ থেকে জানানো হচ্ছে অসংখ্য শুভেচ্ছা, অভিনন্দন ও শুভকামনা। একই সঙ্গে আমরা বিশ্বাস করি, রাজসমৃদ্ধ চক্রবর্তীর এই সাফল্য আগামী প্রজন্মের শিক্ষার্থীদের শিল্প ও সংস্কৃতি চর্চায় আগ্রহী করে তুলবে।
শিল্প-সংস্কৃতির চর্চা অব্যাহত রেখে দেশ ও জাতির জন্য আরও বড় অর্জন বয়ে আনবে এমন প্রত্যাশাই সকলের। রাজসমৃদ্ধ চক্রবর্তীর ভবিষ্যৎ যাত্রা হোক আরও সাফল্যমণ্ডিত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট