1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মহাপীঠ মা ভবানী মন্দিরে মাতৃভক্তদের দর্শন ও পূজা সম্পন্ন। পটুয়াখালীতে স্কুলছাত্রী রাই কর্মকার এর ঝুলন্ত মরদেহ উদ্ধার তেলঙ্গানায় ৮০০ বছরের প্রাচীন শিবমন্দির ভাঙা নিয়ে তীব্র বিতর্ক পশ্চিমবঙ্গের স্কুলে বাধ্যতামূলক ‘বন্দে মাতরম’, বদলে গেল প্রার্থনা সংগীতের নিয়ম নয়ন সাধুর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন ২০০ টাকার বিনিময়ে অক্সিজেন খুলে নেওয়ার প্রাণ গেল হিন্দু নারীর আইন পেশায় সফলতার দশ পেরিয়ে একাদশ বর্ষে পদার্পণ করেছেন এড. তাপস পোরশায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আদিবাসী নেতা রামলাল কেরকেটার আধুনিক সুরে ধর্মীয় গানের প্রচারে এগিয়ে যাচ্ছে সনাতনী ব্যান্ড “সত্যম” একাত্তরের ক্ষত বুকে নিয়েই বিদায় নিলেন বীরাঙ্গনা টেপরী রাণী

চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ে উপমা দত্ত নামে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার।

নিজস্ব প্রতিবেদক : জয় দাশ | চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

 

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) একটি আবাসিক হলের কক্ষ থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

নিহত শিক্ষার্থীর নাম উপমা দত্ত। তিনি সিভাসুর ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) বিভাগের ২৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি মাগুরা জেলায়। সত্য সনাতন টিভি

 

পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ২৯ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় সিভাসুর বিজয়-২৪ আবাসিক হলের নিজ কক্ষ থেকে উপমা দত্তের মরদেহ উদ্ধার করা হয়। সহপাঠীরা দীর্ঘ সময় কক্ষের ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে হল কর্তৃপক্ষকে জানালে বিষয়টি জানাজানি হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

 

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও শিক্ষকেরা জানান, উপমা দত্ত ছিলেন মেধাবী ও শান্ত স্বভাবের শিক্ষার্থী।

 

পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

 

এ বিষয়ে সিভাসু প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিহত শিক্ষার্থীর পরিবারের সঙ্গে যোগাযোগ করছে এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট