1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
অভিযানে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে এএসআই রুপম দে’র মৃত্যু ৫৩১ বছরের ঐতিহ্যে মুখর শেখরনগর, ইছামতীর তীরে কালীপূজায় ভক্তসমাগম মঠবাড়িয়ায় স্কুলছাত্রী বৃন্তিকা প্রমী’র ঝুলন্ত মরদেহ উদ্ধার, কারণ অজানা ফটিকছড়িতে দগ্ধ সীমা দাসের পাশে মানবিক সহায়তা, আবারও অর্থ পৌঁছে দিলেন অন্তর রায়। বিএনপির সংরক্ষিত নারী আসনে আলোচনায় অপর্ণা রায় দাস। শ্রীমঙ্গলে শ্রীরাম নবমী উদযাপন, পুষ্পাঞ্জলি ও সাংস্কৃতিক আয়োজনে মুখরিত হবে দিন। দক্ষিণ কাট্টলীতে ৯৪ বছরের ঐতিহ্যে শুরু হচ্ছে বাসন্তী পূজা মাস্টারদা সূর্য সেনের জন্মবার্ষিকী আজ: স্বাধীনতার অগ্নিযুগের এক অমর নায়কের স্মরণে জাতি। রামনবমী উপলক্ষে গোঁসাইপাড়ায় তিন দিনব্যাপী ধর্মীয় আয়োজন। ত্রিপুরা পরিবারের আচার-সংস্কৃতিতে প্রত্যাবর্তন, রথিচন্দ্র কারবারি পাড়ায় মন্দির স্থাপন।

নীলফামারীতে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো বাংলাদেশ হিন্দু ছাত্র জাগরণ মঞ্চ।

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

নীলফামারীর ডোমার উপজেলায় অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ হিন্দু ছাত্র জাগরণ মঞ্চ। গত ১৬ জানুয়ারি ২০২৬ ইংরেজি শুক্রবার বিকেল ৩ ঘটিকায় ডোমার উপজেলার বামুনিয়া ফুলবাড়ী প্রাইমারি স্কুল মাঠে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু ছাত্র জাগরণ মঞ্চের কেন্দ্রীয় কমিটির যুব অধিকার সম্পাদক দুলাল চন্দ্র শর্মা। এ সময় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা শাখার সভাপতি আশিস শর্মা ও জেলা কমিটির সভাপতি আশিষ বিশ্বাসসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সংগঠনের পক্ষ থেকে আগামীতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। সতয় সনাতন টিভি

অনুষ্ঠানে শীতবস্ত্র বিতরণে আর্থিক সহযোগিতা করার জন্য দেশ ও বিদেশে অবস্থানরত সকল দাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি বাংলাদেশ হিন্দু ছাত্র জাগরণ মঞ্চের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি সার্বিক সহযোগিতার জন্য কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দ এবং নীলফামারী জেলার সকল সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়।

স্থানীয় এলাকাবাসী এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন মানবিক কর্মকাণ্ড শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট