রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা লালমনিরহাটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সীতাকুণ্ডের বহরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে টিন বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে

 

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বহরপুর গ্রামে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে ঢেউটিন বিতরণ করা হয়েছে।

 

গত ১৭ মার্চ মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় সনাতনী অধিকার আন্দোলন ও সনাতনী ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটি আয়োজন করে মানবিক এই সহায়তা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ঢেউটিন হাতে পেয়ে স্বস্তির হাসি ফুটেছে তাদের মুখে।

 

টিন বিতরণে উপস্থিত ছিলেন সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি পিংকু ভট্টাচার্য্য, সহ-সভাপতি ডাঃ সুমন কান্তি দে, সাধারণ সম্পাদক পলাশ সেন, সহ-সাধারণ সম্পাদক রাজীব চক্রবর্তী, গণমাধ্যম সম্পাদক সুমন সেন, সহ-আইন বিষয়ক সম্পাদক সৈকত চৌধুরী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শুভ দে, পাশাপাশি স্থানীয় বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, “অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের নজর আকর্ষণ করছি। আমাদের ক্ষুদ্র এই সহায়তা যথেষ্ট নয়। সমাজের বিত্তশালী ও দাতা সংস্থাদের এগিয়ে আসার আহ্বান জানাই।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews