1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অভিযানে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে এএসআই রুপম দে’র মৃত্যু ৫৩১ বছরের ঐতিহ্যে মুখর শেখরনগর, ইছামতীর তীরে কালীপূজায় ভক্তসমাগম মঠবাড়িয়ায় স্কুলছাত্রী বৃন্তিকা প্রমী’র ঝুলন্ত মরদেহ উদ্ধার, কারণ অজানা ফটিকছড়িতে দগ্ধ সীমা দাসের পাশে মানবিক সহায়তা, আবারও অর্থ পৌঁছে দিলেন অন্তর রায়। বিএনপির সংরক্ষিত নারী আসনে আলোচনায় অপর্ণা রায় দাস। শ্রীমঙ্গলে শ্রীরাম নবমী উদযাপন, পুষ্পাঞ্জলি ও সাংস্কৃতিক আয়োজনে মুখরিত হবে দিন। দক্ষিণ কাট্টলীতে ৯৪ বছরের ঐতিহ্যে শুরু হচ্ছে বাসন্তী পূজা মাস্টারদা সূর্য সেনের জন্মবার্ষিকী আজ: স্বাধীনতার অগ্নিযুগের এক অমর নায়কের স্মরণে জাতি। রামনবমী উপলক্ষে গোঁসাইপাড়ায় তিন দিনব্যাপী ধর্মীয় আয়োজন। ত্রিপুরা পরিবারের আচার-সংস্কৃতিতে প্রত্যাবর্তন, রথিচন্দ্র কারবারি পাড়ায় মন্দির স্থাপন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬, বিএমজেপির মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ।

নিজস্ব প্রতিবেদক : আকাশ কুমার মহন্ত | ঢাকা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬কে সামনে রেখে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) তাদের মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে। দলটির পক্ষ থেকে জানানো হয়, সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার, সমতা ও প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যেই এসব প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে।

ঘোষিত তালিকা অনুযায়ী দলটির নির্বাচনী প্রতীক হিসেবে ‘রকেট’ প্রতীকেই প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। মনোনীত প্রার্থীদের মধ্যে দলের শীর্ষ নেতৃত্বসহ বিভিন্ন অঞ্চলের পরিচিত মুখ রয়েছেন।

মনোনীত প্রার্থীরা হলেন, যশোর–৪ (আসন ৮৮) থেকে দলের সভাপতি সুকৃতি কুমার মণ্ডল, মানিকগঞ্জ–১ (আসন ১৬৮) থেকে মহাসচিব দিলীপ কুমার দাস। এ ছাড়া খুলনা–১ (আসন ৯৯) থেকে প্রবীর গোপাল রায়, ঠাকুরগাঁও–৩ (আসন ৫) থেকে কমলা কান্ত রায়, সাতক্ষীরা–৩ (আসন ১০৭) থেকে রুবেল গাইন এবং কুষ্টিয়া–৪ (আসন ৭৮) থেকে তরুণ কুমার ঘোষ মনোনয়ন পেয়েছেন।

তালিকায় আরও রয়েছেন ফরিদপুর–১ (আসন ২১১) থেকে মৃন্ময় কান্তি দাস, খাগড়াছড়ি (আসন ২৯৮) থেকে উশ্যেপ্রু মারমা এবং ঢাকা–১৩ (আসন ১৮৬) থেকে মো. শাহাবুদ্দিন। সত্য সনাতন টিভি

দলীয় নেতারা সত্য সনাতন টিভিকে জানান, নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে সংখ্যালঘু জনগোষ্ঠীর দীর্ঘদিনের দাবি-দাওয়া সংসদে তুলে ধরাই তাদের মূল উদ্দেশ্য। আগামী দিনে অন্যান্য আসনেও প্রার্থী চূড়ান্ত করা হতে পারে বলেও জানানো হয়েছে।

  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের মতো বিএমজেপির এই প্রার্থী ঘোষণাকে নির্বাচনমুখী তৎপরতার অংশ হিসেবে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট