1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দোল পূর্ণিমায় ঢাকেশ্বরী মন্দিরে সত্যনারায়ণ পূজায়,প্রধান অতিথি হিসেবে ছিলেন গোবিন্দ চন্দ্র প্রামানিক চট্টগ্রামের সাগরিকায় আকাশ দাস হত্যার চার আসামি গ্রেপ্তার। চট্টগ্রামে হনুমাম জয়ন্তী উপলক্ষে ‘শ্রীমদ্ভগবদ্গীতা প্রতিযোগিতা, রেজিস্ট্রেশন করবেন যেভাবে চট্টগ্রামের সাগরিকায় আকাশ দাস হত্যার চার আসামি গ্রেপ্তার দিঘীনালায় অখণ্ড সারথি সংঘের উদ্যোগে শুভ দোল পূর্ণিমা উদযাপন শিশু-কিশোর সহ সকলের মেতে উঠেছে দোল উৎসবে আগামীকাল আকাশে উঠবে রক্তাভ ‘ব্লাড মুন’, বাংলাদেশে দেখা যাবে শেষাংশ বাগেরহাটে প্রাইভেট কার এর ধাক্কায় কলেজছাত্র কৌশিক দেব নাথ নিহত ফেনীর দাগনভূঞায় পারিবারিক মন্দিরে লুটপাট ও অগ্নিসংযোগ। মীরসরাইয়ে গভীর রাতে আগুনে পুড়ে ছাই দুই হিন্দু বসতঘর।

সরকারি কমার্স কলেজে সরস্বতী পূজা উদযাপন কমিটি ঘোষণা।

চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ শাখার বাণী অর্চনা উদযাপন পরিষদের সরস্বতী পূজা উদযাপন কমিটি–২০২৬ ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে শর্মিতা দাশ অয়ন্তাকে সভাপতি এবং পার্থ চক্রবর্ত্তীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কলেজ ক্যাম্পাসে আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে এ কমিটির ঘোষণা দেওয়া হয়। সভায় উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা নতুন কমিটির সদস্যদের অভিনন্দন জানান এবং আসন্ন সরস্বতী পূজা সুষ্ঠু ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণে বিদ্যা দেবী সরস্বতীর আরাধনা উৎসবমুখর পরিবেশে উদযাপনের পাশাপাশি সাংস্কৃতিক ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধ তুলে ধরাই তাঁদের মূল লক্ষ্য। সত্য সনাতন টিভি কমিটির পক্ষ থেকে আরো জানানো হয়, ২৩ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) শ্রীশ্রী সরস্বতী পূজা উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় ও আনুষ্ঠানিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ওই দিন সকাল ৮টা ৩১ মিনিটে মায়ের পূজা শুরু হবে। এরপর সকাল ৯টা ৩১ মিনিটে পুষ্পাঞ্জলি প্রদান করা হবে। সকাল ১১টা ১ মিনিটে প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হবে। দিনশেষে সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে অনুষ্ঠিত হবে সন্ধ্যা আরতি। উল্লেখ্য, প্রতিবছরের মতো এ বছরও সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের অংশগ্রহণে সরস্বতী পূজা উদযাপিত হবে।
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ শাখার বাণী অর্চনা উদযাপন পরিষদের সরস্বতী পূজা উদযাপন কমিটি–২০২৬ ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে শর্মিতা দাশ অয়ন্তাকে সভাপতি এবং পার্থ চক্রবর্ত্তীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কলেজ ক্যাম্পাসে আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে এ কমিটির ঘোষণা দেওয়া হয়। সভায় উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা নতুন কমিটির সদস্যদের অভিনন্দন জানান এবং আসন্ন সরস্বতী পূজা সুষ্ঠু ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণে বিদ্যা দেবী সরস্বতীর আরাধনা উৎসবমুখর পরিবেশে উদযাপনের পাশাপাশি সাংস্কৃতিক ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধ তুলে ধরাই তাঁদের মূল লক্ষ্য। সত্য সনাতন টিভি

কমিটির পক্ষ থেকে আরো জানানো হয়, ২৩ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) শ্রীশ্রী সরস্বতী পূজা উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় ও আনুষ্ঠানিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ওই দিন সকাল ৮টা ৩১ মিনিটে মায়ের পূজা শুরু হবে। এরপর সকাল ৯টা ৩১ মিনিটে পুষ্পাঞ্জলি প্রদান করা হবে। সকাল ১১টা ১ মিনিটে প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হবে। দিনশেষে সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে অনুষ্ঠিত হবে সন্ধ্যা আরতি।

উল্লেখ্য, প্রতিবছরের মতো এ বছরও সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের অংশগ্রহণে সরস্বতী পূজা উদযাপিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট