1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে প্রদীপ পাল নামে এক যুবকের বিরুদ্ধে কুরআন অবমাননার প্রতিবাদে মানববন্ধন কিংবদন্তি বাউল সাধক কানাই দাস আর নেই গানে গড়ে উঠছে পরিচিতি, প্রশংসায় ভাসছেন মনামি রায় দীপু দাস হত্যা মামলায় আসামির জামিনে ঢাবিতে বিক্ষোভের ডাক মিরসরাইয়ে গীতা স্কুল উদ্বোধন, ৪৫টি গীতা বিতরণ শ্মশানঘাটে পরিত্যক্ত নবজাতক উদ্ধার, মানবিকতায় বাঁচল কন্যাশিশু মাধবপুরে মন্দিরে ভাঙচুর, চুরির চেষ্টা,তদন্তে পুলিশ প্রভু জগৎবন্ধু সুন্দরের জন্মতিথি উপলক্ষে ফরিদপুরে ৯ দিনব্যাপী ধর্মীয় উৎসব ধর্মীয় পরিচয় নিয়ে দ্বন্দ্বে মরদেহ সৎকার অনিশ্চিত, ময়নাতদন্তের সিদ্ধান্ত ষোড়শপ্রহরব্যাপী কীর্তনে মুখর খুরুশকুল কালী মন্দির

দিঘীনালায় অখণ্ড সারথি সংঘের উদ্যোগে শুভ দোল পূর্ণিমা উদযাপন

নিজস্ব প্রতিবেদক : অনিক দাশ | খাগড়াছড়ি প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলার পুরাতন বাজার এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী শ্রী শ্রী নারায়ন ও বাবা লোকনাথ মন্দিরে অখণ্ড সারথি সংঘের উদ্যোগে শুভ দোল পূর্ণিমা উদযাপিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী ভক্তি ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ উৎসব পালিত হয়। সত্য সনাতন টিভি

উৎসব উপলক্ষে সকালে বিশেষ পূজা ও অর্ঘ্য নিবেদনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে নারায়ণ পূজা, ভোগ নিবেদন, মঙ্গল প্রদীপ প্রজ্বালন এবং ভক্তিগীতি পরিবেশন করা হয়। ভক্তদের অংশগ্রহণে মন্দির প্রাঙ্গণে আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয়।

দোল পূর্ণিমা উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় দোল খেলার আয়োজন করা হয়। এতে নারী, পুরুষ ও শিশুরা অংশ নেন। উৎসব ঘিরে দিঘীনালার বিভিন্ন এলাকা থেকে ভক্তরা মন্দিরে সমবেত হন।

আয়োজকেরা জানান, এ উৎসবের মূল বার্তা সত্য, শান্তি ও সমৃদ্ধি। জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সবার অংশগ্রহণই এ আয়োজনের বিশেষ দিক। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে মিলন ও ভক্তির বন্ধন দৃঢ় করতেই প্রতিবছর এ আয়োজন করা হয়।

দিনব্যাপী কর্মসূচি শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট